Genesis 41:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা সেই আগামী শুভ বছরগুলোর জন্য খাদ্যশস্য সংগ্রহ করুন ও ফেরাউনের অধীনে নগরে নগরে খাদ্যের জন্য শস্য সঞ্চয় করুন ও রক্ষা করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা আগামী এই সুন্দর বছরগুলিতে যেন খাদ্যশস্য সংগ্রহ করেন এবং ফরৌণের কতৃর্ত্বের অধীনে সেই শস্য মজুত করে যেন নগরগুলিতে খাদ্যভাণ্ডার গড়ে রাখেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা সেই আগামী শুভ বৎসরসমূহের ভক্ষ্য সংগ্রহ করুন, ও ফরৌণের অধীনে নগরে নগরে খাদ্যের জন্য শস্য সঞ্চয় করুন, ও রক্ষা করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা সেই আগামী শুভ বৎসরসমূহের খাদ্যশস্য সংগ্রহ করুন, ও ফরৌণের অধীনে নগরে নগরে খাদ্যের জন্য শস্য সঞ্চয় করুন, ও রক্ষা করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকেরা যেন ঐ সব সুদিনের বাড়তি শস্য সংগ্রহ করে মহারাজের অধীনে প্রত্যেকটি শহরে ভবিষ্যতে খাওয়ার জন্য মজুদ করে রাখেন এবং তা রক্ষা করবার ব্যবস্থা করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকেরা যেন ঐ সব সুদিনের বাড়তি শস্য সংগ্রহ করে মহারাজের অধীনে প্রত্যেকটি শহরে ভবিষ্যতে খাওয়ার জন্য মজুদ করে রাখেন এবং তা রক্ষা করবার ব্যবস্থা করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগামী সাতটি প্রাচুর্যের বছরে উৎপন্ন খাদ্যশস্য সংগ্রহ করে তারা ফারাও-এর নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন নগরে গুদামজাত করে রাখুক এবং তা সংরক্ষণের ব্যবস্থা করুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে ঐ লোকরা ঐ সাতটি ভাল বছরে প্রচুর খাদ্য সংগ্রহ করে প্রয়োজন না পড়া পর্যন্ত শহরে শহরে সংগ্রহ করে রাখবে| এইভাবে ফরৌণ, আপনার অধীনে ঐ খাদ্য আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা সেই আগামী ভালো বছরগুলিতে খাবার সংগ্রহ করুন ও ফরৌণের অধীনে নগরে নগরে খাবারের জন্য শস্য সঞ্চয় করুন ও রক্ষা করুন।