Genesis 41:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফেরাউন তাঁর গোলামদেরকে বললেন, এঁর মত পুরুষ, যাঁর অন্তরে আল্লাহ্‌র রূহ্‌ আছেন, এমন আর কাকে পাব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ফরৌণ তাঁদের জিজ্ঞাসা করলেন, “এই লোকটির মতো কাউকে কি আমরা খুঁজে পাব, যার অন্তরে ঈশ্বরের আত্মা আছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরৌণ আপন দাসদিগকে কহিলেন, ইহাঁর তুল্য পুরুষ, যাঁহার অন্তরে ঈশ্বরের আত্মা আছেন, এমন আর কাহাকে পাইব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফরৌণ আপন দাসদিগকে কহিলেন, ইঁহার তুল্য পুরুষ, যাঁহার অন্তরে ঈশ্বরের আত্মা আছেন, এমন আর কাহাকে পাইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ তাঁর কর্মচারীদের বললেন, “এই লোকটির মধ্যে এমন কিছু রয়েছে যা এই পৃথিবীর নয়। এর মত আর কাকে আমরা খুঁজে পাব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন তাঁর কর্মচারীদের বললেন, “এই লোকটির মধ্যে এমন কিছু রয়েছে যা এই দুনিয়ার নয়। এর মত আর কাকে আমরা খুঁজে পাব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও তাঁর অমাত্যদের বললেন, এঁর মত দিব্যজ্ঞানসম্পন্ন লোক আমরা আর কোথায় পাব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ফরৌণ তাদের বললেন, “ঐ কাজ করার জন্যে মনে হয় না আমরা যোষেফের থেকে আর ভাল কাউকে পাব! ঈশ্বরের আত্মা তার সঙ্গে রয়েছে আর সেই জন্যই সে জ্ঞানবান!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ফরৌণ নিজের দাসদেরকে বললেন, “এর তুল্য পুরুষ, যাঁর অন্তরে ঈশ্বরের আত্মা আছেন, এমন আর কাকে পাব?”