Genesis 41:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমিই আমার বাড়ির তত্ত্বাবধায়ক হও; আমার সমস্ত লোক তোমার হুকুম পালন করবে, কেবল সিংহাসনে আমি তোমা থেকে বড় থাকব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমিই আমার প্রাসাদের দায়িত্ব সামলাবে, এবং আমার সব প্রজাকে তোমার আদেশের অধীন হতে হবে। শুধুমাত্র সিংহাসনের ক্ষেত্রে আমি তোমার চেয়ে মহত্তর হব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমিই আমার বাটীর অধ্যক্ষ হও; আমার সমস্ত প্রজা তোমার বাক্য শিরোধার্য্য করিবে, কেবল সিংহাসনে আমি তোমা হইতে বড় থাকিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমিই আমার বাটীর অধ্যক্ষ হও; আমার সমস্ত প্রজা তোমার বাক্য শিরোধার্য করিবে, কেবল সিংহাসনে আমি তোমা হইতে বড় থাকিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই রাজবাড়ীর সমস্ত ভার তোমাকেই নিতে হবে। তোমার মুখের হুকুম মেনেই আমার সমস্ত লোকেরা চলবে। কেবল রাজা হিসাবে আমি তোমার উপরে থাকব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই রাজবাড়ীর সমস্ত ভার তোমাকেই নিতে হবে। তোমার মুখের হুকুম মেনেই আমার সমস্ত লোক চলবে। কেবল বাদশাহ্ হিসাবে আমি তোমার উপরে থাকব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার হাতেই থাকবে আমার রাজ্যের কর্তৃত্ব, আমার প্রজারা সকলেই তোমার নির্দেশ পালন করবে, কেবলমাত্র সিংহাসনের অধিকারী হওয়ার জন্য আমি তোমার চেয়ে বড় থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে আমার নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করলাম, সমস্ত লোক তোমার আদেশ পালন করবে| ক্ষমতার দিক থেকে কেবল আমি তোমার চেয়ে বড় থাকব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমিই আমার বাড়ির পরিচালক হও; আমার সমস্ত প্রজা তোমার কথায় চলবে, কেবল সিংহাসনে আমি তোমার থেকে বড় থাকব।”