Genesis 41:45 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফেরাউন ইউসুফের নাম রাখলেন সাফনৎ-পানেহ এবং তাঁর সঙ্গে ওন নগর-নিবাসী পোটীফেরঃ নামক পুরোহিতের আসনৎ নাম্নী কন্যার বিয়ে দিলেন। পরে ইউসুফ সারা মিসর দেশে পরিভ্রমণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ যোষেফের নাম রাখলেন সাফনৎ-পানেহ এবং তাঁর স্ত্রী হওয়ার জন্য তিনি ওনের যাজক পোটীফেরের মেয়ে আসনৎকে দান করলেন। আর যোষেফ সমগ্র মিশর দেশ জুড়ে ঘুরে বেড়ালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরৌণ যোষেফের নাম সাফনৎ-পানেহ রাখিলেন। এবং তাঁহার সঙ্গে ওন নগর-নিবাসী পোটীফেরঃ নামক যাজকের আসনৎ নাম্নী কন্যার বিবাহ দিলেন। পরে যোষেফ মিসর দেশের মধ্যে যাতায়াত করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফরৌণ যোষেফের নাম সাফনৎ-পানেহ রাখিলেন, এবং তাঁহার সঙ্গে ওন নগর-নিবাসী পোটীফেরঃ নামক যাজকের আসনৎ নাম্নী কন্যার বিবাহ দিলেন। পরে যোষেফ মিসর দেশের মধ্যে যাতায়াত করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ যোষেফের নতুন নাম দিলেন সাফনৎ-পানেহ। ওন্ শহরের পুরোহিত পোটীফেরের মেয়ে আসনতের সংগে তিনি যোষেফের বিয়ে দিলেন। এর পর যোষেফ গোটা মিসর দেশটা ঘুরে আসবার জন্য বেরিয়ে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন ইউসুফের নতুন নাম দিলেন সাফনৎ-পানেহ। হেলিওপলিস শহরের পুরোহিত পোটীফেরের মেয়ে আসনতের সংগে তিনি ইউসুফের বিয়ে দিলেন। এর পর ইউসুফ গোটা মিসর দেশটা ঘুরে আসবার জন্য বেরিয়ে পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও যোষেফের নাম দিলেন সাফে-নাৎ-পানেহা। তিনি ওন নগরের পুরোহিত পটিফেরার মেয়ে আসে-নাৎ-এর সঙ্গে যোষেফের বিবাহ দিলেন। যোষেফ সারা মিশর দেশ পরিভ্রমণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণ যোষেফের আর এক নাম সাফনত্-পানেহ রাখলেন| ফরৌণ যোষেফকে আসনত্ নামে এক কন্যার সঙ্গে বিয়েও দিলেন| সে ছিল ওন নামক শহরে যাজক পোটীফরের কন্যা| এইভাবে যোষেফ সমস্ত মিশর দেশের রাজ্যপাল হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ফরৌণ যোষেফের নাম “সাফনৎ-পানেহ” রাখলেন এবং তার সঙ্গে ওন নগর-নিবাসী পোটীফেরঃ নামে যাজকের আসনৎ নামের মেয়ের বিয়ে দিলেন। পরে যোষেফ মিশর দেশের মধ্যে যাতায়াত করতে লাগলেন