Genesis 41:46 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফ ত্রিশ বছর বয়সে মিসরের বাদশাহ্ ফেরাউনের সেবায় নিযুক্ত হয়েছিলেন। পরে ইউসুফ ফেরাউনের কাছ থেকে প্রস্থান করে মিসর দেশের সর্বত্র ভ্রমণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ত্রিশ বছর বয়সে যোষেফ মিশরের রাজা ফরৌণের কাজে যোগ দিলেন। আর যোষেফ ফরৌণের সামনে থেকে চলে গেলেন এবং সমগ্র মিশর জুড়ে ঘুরে বেড়ালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোষেফ ত্রিশ বৎসর বয়সে মিসর-রাজ ফরৌণের সাক্ষাতে দণ্ডায়মান হইয়াছিলেন। পরে যোষেফ ফরৌণের নিকট হইতে প্রস্থান করিয়া মিসর দেশের সর্ব্বত্র ভ্রমণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ ত্রিশ বৎসর বয়সে মিসর-রাজ ফরৌণের সাক্ষাতে দণ্ডায়মান হইয়াছিলেন। পরে যোষেফ ফরৌণের নিকট হইতে প্রস্থান করিয়া মিসর দেশের সর্বত্র ভ্রমণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ যখন মিসরের রাজা ফরৌণের কাজে নিযুক্ত হলেন তখন তাঁর বয়স ছিল ত্রিশ বছর। তিনি ফরৌণের রাজসভা থেকে বের হয়ে মিসর দেশের সমস্ত জায়গা ঘুরে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ যখন মিসরের বাদশাহ্ ফেরাউনের কাজে নিযুক্ত হলেন তখন তাঁর বয়স ছিল ত্রিশ বছর। তিনি ফেরাউনের রাজসভা থেকে বের হয়ে মিসর দেশের সমস্ত জায়গা ঘুরে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ ত্রিশ বছর বয়সে মিশররাজ ফারাও-এর কর্মচারীরূপে নিযুক্ত হলেন। তিনি ফারাও-এর দরবার থেকে বিদায় নিয়ে সারা মিশর দেশ পরিভ্রমণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফের 30 বছর বয়সে তিনি মিশর দেশের রাজার সেবা করতে শুরু করলেন| তিনি সমস্ত মিশর দেশ ঘুরলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফ ত্রিশ বছর বয়সে মিশর-রাজ ফরৌণের সামনে দাঁড়িয়ে ছিলেন। পরে যোষেফ ফরৌণের কাছ থেকে চলে গিয়ে মিশর দেশের সব জায়গায় ভ্রমণ করলেন।