Genesis 41:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর তিনি আবার ঘুমিয়ে পড়লেন এবং দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন যে, এক বোঁটাতে সাতটি পুষ্ট উত্তম শীষ উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আবার ঘুমিয়ে পড়লেন ও দ্বিতীয় একটি স্বপ্ন দেখলেন: সাতটি স্বাস্থ্যকর ও সুন্দর শস্যদানার শিষ একটিমাত্র বৃন্তে বেড়ে উঠছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পরে তিনি নিদ্রিত হইয়া দ্বিতীয় বার স্বপ্ন দেখিলেন; দেখ, এক বোঁটাতে সাতটী স্থূলাকার উত্তম শীষ উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পরে তিনি নিদ্রিত হইয়া দ্বিতীয় বার স্বপ্ন দেখিলেন; দেখ, এক বোঁটাতে সাতটি স্থূলাকার উত্তম শীষ উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তিনি আবার ঘুমিয়ে পড়লেন এবং দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একই গমের বোঁটায় সাতটা পুষ্ট ও তাজা শীষ গজালো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তিনি আবার ঘুমিয়ে পড়লেন এবং দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একই গমের বোঁটায় সাতটা পুষ্ট ও তাজা শীষ গজালো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পর ফারাও-এর ঘুম ভেঙ্গে গেল। তিনি আবার ঘুমিয়ে পড়লেন এবং আর একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন, একটি শস্যের গোছায় পাকা ও পরিপুষ্ট সাতটি শীষ রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণ আবার শুতে গেলেন; আবার স্বপ্ন দেখলেন| এইবার দেখলেন একটা গাছে সাতটা শীষ বেড়ে উঠছে| শীষগুলো পুষ্ট এবং শস্যে ভরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পরে তিনি আবার ঘুমিয়ে পড়লে দ্বিতীয় বার স্বপ্ন দেখলেন; দেখ, এক বোঁটাতে সাতটি মোটা ও ভালো শীষ উঠল।