Genesis 41:50 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুর্ভিক্ষ শুরু হবার আগে ইউসুফের দুই পুত্র জন্মগ্রহণ করলো; ওন্-নিবাসী পুরোহিত পোটীফেরের ইমামের কন্যা আসনৎ তাঁর জন্য তাদের প্রসব করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুর্ভিক্ষকবলিত বছরগুলি এসে পড়ার আগেই, ওনের যাজক পোটীফেরের মেয়ে আসনতের মাধ্যমে যোষেফের দুই ছেলে জন্মেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুর্ভিক্ষ বৎসরের পূর্ব্বে যোষেফের দুই পুত্র জন্মিল; ওন্-নিবাসী পোটীফেরঃ যাজকের কন্যা আসনৎ তাঁহার জন্য তাহাদিগকে প্রসব করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুর্ভিক্ষ বৎসরের পূর্বে যোষেফের দুই পুত্র জন্মিল; ওন্-নিবাসী পোটীফেরঃ যাজকের কন্যা আসনৎ তাঁহার জন্য তাহাদিগকে প্রসব করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুর্ভিক্ষের আগে ওন্ শহরের পুরোহিত পোটীফেরের মেয়ে আসনতের গর্ভে যোষেফের দু’টি ছেলের জন্ম হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুর্ভিক্ষের আগে হেলিওপলিস শহরের পুরোহিত পোটীফেরের মেয়ে আসনতের গর্ভে ইউসুফের দু’টি ছেলের জন্ম হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্ভিক্ষের বছরগুলি শুরু হওয়ার আগেই ওনের পুরোহিত পটিফেরার কন্যা আসে-নাৎ-এর গর্ভে যোষেফের দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফের স্ত্রী আসনৎ ছিলেন ওন শহরের যাজকের কন্যা| দুর্ভিক্ষের প্রথম বছর আসার আগেই যোষেফ এবং আসনতের দুটি পুত্র হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দূর্ভিক্ষ বছরের আগে যোষেফের দুই ছেলে জন্মাল; ওন-নিবাসী পোটীফেরঃ যাজকের মেয়ে আসনৎ তাঁর জন্য তাদেরকে প্রসব করলেন।