Genesis 41:51 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসুফ তাদের জ্যেষ্ঠের নাম মানশা (বিস্মৃতিজনক) রাখলেন, কেননা তিনি বললেন, আল্লাহ্‌ আমার সমস্ত দুঃখ-কষ্ট ও আমার সমস্ত পিতৃকুলের বিস্মৃতি ঘটিয়েছেন। পরে দ্বিতীয় পুত্রের নাম আফরাহীম (ফলবান) রাখলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফ তাঁর বড়ো ছেলের নাম রাখলেন মনঃশি এবং বললেন, “যেহেতু ঈশ্বর আমাকে আমার সব দুঃখকষ্ট ও আমার বাবার পুরো পরিবারকেই ভুলিয়ে দিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোষেফ তাহাদের জ্যেষ্ঠের নাম মনঃশি [বিস্মৃতিজনক] রাখিলেন, কেননা তিনি কহিলেন, ঈশ্বর আমার সমস্ত ক্লেশের ও আমার সমস্ত পিতৃকুলের বিস্মৃতি জন্মাইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোষেফ তাহাদের জ্যেষ্ঠের নাম মনঃশি [বিস্মৃতিজনক] রাখিলেন, কেননা তিনি কহিলেন, ঈশ্বর আমার সমস্ত ক্লেশের ও আমার সমস্ত পিতৃকুলের বিস্মৃতি জন্মাইয়াছেন। পরে দ্বিতীয় পুত্রের নাম ইফ্রয়িম [ফলবান] রাখিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ তাঁর বড় ছেলের নাম রাখলেন মনঃশি (যার মানে “ভুলে যাওয়া”)। তিনি বললেন, “ঈশ্বর আমার সমস্ত দুঃখ-কষ্ট এবং আমার বাবার বাড়ীর কথা আমার মন থেকে মুছে ফেলেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ তাঁর বড় ছেলের নাম রাখলেন মানশা (যার মানে “ভুলে যাওয়া”)। তিনি বললেন, “আল্লাহ্‌ আমার সমস্ত দুঃখ-কষ্ট এবং আমার বাবার বাড়ীর কথা আমার মন থেকে মুছে ফেলেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তাঁর সমস্ত দুঃখ দুর্দশা ও পিতৃকুলের কথা ভুলিয়ে দিয়েছিলেন বলে যোষেফ তাঁর জ্যেষ্ঠ পুত্রের নাম রাখলেন মনঃশি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথম পুত্রের নাম রাখা হল মনঃশি| যোষেফ এই নাম দিলেন কারণ তিনি বললেন, “ঈশ্বর আমার সমস্ত কষ্ট ও আমার বাড়ীর সমস্ত চিন্তা ভুলে যেতে দিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোষেফ তাদের বড় ছেলের নাম মনঃ শি [ভুলে যাওয়া] রাখলেন, কারণ তিনি বললেন, “ঈশ্বর আমার সমস্ত দুঃখের ও আমার বাবার বংশের স্মৃতি ভুলিয়ে দিয়েছেন।”