Genesis 41:52 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তিনি বললেন, আমার দুঃখভোগের দেশে আল্লাহ্ আমাকে ফলবান করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বিতীয় ছেলের নাম তিনি রাখলেন ইফ্রয়িম এবং বললেন “যেহেতু ঈশ্বর আমাকে আমার দুঃখের দেশে ফলপ্রসূ করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দ্বিতীয় পুত্রের নাম ইফ্রয়িম [ফলবান্] রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমার দুঃখভোগের দেশে ঈশ্বর আমাকে ফলবান্ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তিনি কহিলেন, আমার দুঃখভোগের দেশে ঈশ্বর আমাকে ফলবান করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি তাঁর দ্বিতীয় ছেলের নাম রাখলেন ইফ্রয়িম (যার মানে “ফলবান”)। তিনি বললেন, “যে দেশে আমি দুঃখ-কষ্ট পেয়েছি সেই দেশেই ঈশ্বর আমাকে ফলবান করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি তাঁর দ্বিতীয় ছেলের নাম রাখলেন আফরাহীম (যার মানে “ফলবান”)। তিনি বললেন, “যে দেশে আমি দুঃখ-কষ্ট পেয়েছি সেই দেশেই আল্লাহ্ আমাকে ফলবান করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যে দেশে তিনি দুঃখকষ্ট ভোগ করেছিলেন সেই দেশেই ঈশ্বর তাঁকে ফলবান করেছেন বলে যোষেফ তাঁর কনিষ্ঠ পুত্রের নাম রাখলেন ইফ্রয়িম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ দ্বিতীয় পুত্রের নাম রাখলেন ইফ্রয়িম| যোষেফ এই নাম রাখলেন কারণ তিনি বললেন, “আমার মহাকষ্টের মধ্যেও ঈশ্বর আমাকে ফলবান করেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দ্বিতীয় ছেলের নাম ইফ্রয়ি ম [ফলবান্] রাখলেন, কারণ তিনি বললেন, “আমার দুঃখভোগের দেশে ঈশ্বর আমাকে ফলবান করেছেন।”