Genesis 41:54 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং ইউসুফ যেমন বলেছিলেন, তেমনি দুর্ভিক্ষের সাত বছর আরম্ভ হল। সকল দেশে দুর্ভিক্ষ আরম্ভ হল, কিন্তু সমস্ত মিসর দেশে খাদ্য ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং দুর্ভিক্ষকবলিত সাত বছর শুরু হল, যোষেফ ঠিক যেমনটি বলেছিলেন। অন্যান্য দেশেও দুর্ভিক্ষ হল, কিন্তু সমগ্র মিশর দেশে খাদ্যদ্রব্য ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যোষেফ যেমন বলিয়াছিলেন, তদনুসারে দুর্ভিক্ষের সাত বৎসর আরম্ভ হইল। সকল দেশে দুর্ভিক্ষ হইল, কিন্তু সমস্ত মিসর দেশে ভক্ষ্য ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যোষেফ যেমন বলিয়াছিলেন, তদনুসারে দুর্ভিক্ষের সাত বৎসর আরম্ভ হইল। সকল দেশে দুর্ভিক্ষ হইল, কিন্তু সমস্ত মিসর দেশে ভক্ষ্য ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর শুরু হল দুর্ভিক্ষের সাত বছর। যোষেফের কথামতই সব কিছু হল। আশেপাশের দেশগুলোও এই দুর্ভিক্ষ থেকে রেহাই পেল না, কিন্তু সারা মিসর দেশে কোথাও খাবারের অভাব হল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর শুরু হল দুর্ভিক্ষের সাত বছর। ইউসুফের কথামতই সব কিছু হল। আশেপাশের দেশগুলোও এই দুর্ভিক্ষ থেকে রেহাই পেল না, কিন্তু সারা মিসর দেশে কোথাও খাবারের অভাব হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার দুর্ভিক্ষের সাতটা বছর শুরু হল ঠিক যেমনটি যোষেফ বলেছিলেন| সেই অঞ্চলের কোন দেশে কোথাও কোন খাদ্য শস্য জন্মালো না| কিন্তু মিশরের লোকদের জন্য যথেষ্ট খাদ্য ছিল. কারণ যোষেফ শস্য জমা করে রেখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যোষেফ যেমন বলেছিলেন, সেই অনুসারে দূর্ভিক্ষের সাত বছর আরম্ভ হল। সব দেশে দূর্ভিক্ষ হল, কিন্তু সমস্ত মিশর দেশে খাবার ছিল।