Genesis 41:55 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সমস্ত মিসর দেশে দুর্ভিক্ষ হলে লোকেরা ফেরাউনের কাছে খাদ্যের জন্য কান্নাকাটি করতে লাগল, তাতে ফেরাউন মিসরীয়দের সকলকে বললেন, তোমরা ইউসুফের কাছে যাও; তিনি তোমাদেরকে যা বলেন, তা-ই কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমগ্র মিশরে যখন দুর্ভিক্ষের অনুভূতি শুরু হল, তখন প্রজারা ফরৌণের কাছে খাদ্যদ্রব্যের জন্য কান্নাকাটি করল। তখন ফরৌণ সব মিশরবাসীকে বললেন, “যোষেফের কাছে যাও ও সে যা বলবে তাই করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সমস্ত মিসর দেশে দুর্ভিক্ষ হইলে প্রজারা ফরৌণের নিকটে ভক্ষ্যের জন্য ক্রন্দন করিল তাহাতে ফরৌণ মিস্রীয়দের সকলকে কহিলেন, তোমরা যোষেফের নিকটে যাও; তিনি তোমাদিগকে যাহা বলেন, তাহাই কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সমস্ত মিসর দেশে দুর্ভিক্ষ হইলে প্রজারা ফরৌণের নিকটে ভক্ষ্যের জন্য ক্রন্দন করিল, তাহাতে ফরৌণ মিসরীয়দের সকলকে কহিলেন, তোমরা যোষেফের নিকটে যাও; তিনি তোমাদিগকে যাহা বলেন, তাহাই কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খিদেয় কষ্ট পেয়ে মিসর দেশের লোকেরা যখন ফরৌণের কাছে গিয়ে খাবার চাইল তখন ফরৌণ তাদের বললেন, “তোমরা যোষেফের কাছে যাও। তিনি তোমাদের যা করতে বলেন, তোমরা তা-ই কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ক্ষুধায় কষ্ট পেয়ে মিসর দেশের লোকেরা যখন ফেরাউনের কাছে গিয়ে খাবার চাইল তখন ফেরাউন তাদের বললেন, “তোমরা ইউসুফের কাছে যাও। তিনি তোমাদের যা করতে বলেন, তোমরা তা-ই কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরে খাদ্যাভাব দেখা দিলে প্রজারা ফারাও-এর কাছে খাদ্যের জন্য আবেদন জানাল। ফারাও মিশরীদের বললেন, তোমরা যোষেফের কাছে যাও। তিনি যা করতে বলেন তা-ই কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুর্ভিক্ষের সময় শুরু হলে লোকরা খাদ্যের জন্য ফরৌণের কাছে এসে কান্নাকাটি করল| ফরৌণ মিশরীয়দের বললেন, “যাও যোষেফকে গিয়ে জিজ্ঞেস কর কি করতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সমস্ত মিশর দেশে দূর্ভিক্ষ হলে প্রজারা ফরৌণের কাছে খাবারের জন্য কাঁদল, তাতে ফরৌণ মিশরীয়দের সবাইকে বললেন, “তোমরা যোষেফের কাছে যাও; তিনি তোমাদেরকে যা বলেন, তাই কর।”