Genesis 41:57 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত দেশের লোকেরা মিসর দেশে ইউসুফের কাছে শস্য ক্রয় করতে আসল, কেননা সমস্ত দেশেই দুর্ভিক্ষ প্রবল হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমগ্র জগৎ মিশরে যোষেফের কাছে খাদ্যশস্য কিনতে এল, কারণ দুর্ভিক্ষ সর্বত্র ভয়াবহ রূপ ধারণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সর্ব্বদেশীয় লোকে মিসর দেশে যোষেফের নিকটে শস্য ক্রয় করিতে আসিল, কেননা সর্ব্বদেশেই দুর্ভিক্ষ প্রবল হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সর্বদেশীয় লোকে মিসর দেশে যোষেফের নিকটে শস্য ক্রয় করিতে আসিল, কেননা সর্বদেশেই দুর্ভিক্ষ প্রবল হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যান্য দেশেও দুর্ভিক্ষ এত ভীষণ হয়ে উঠল যে, সেখানকার লোকেরাও যোষেফের কাছ থেকে শস্য কিনবার জন্য মিসরে আসতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যান্য দেশেও দুর্ভিক্ষ এত ভীষণ হয়ে উঠল যে, সেখানকার লোকেরাও ইউসুফের কাছ থেকে শস্য কিনবার জন্য মিসরে আসতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সব দেশেই দারুণ দুর্ভিক্ষ হওয়ায়, পৃথিবীর সমস্ত দেশের লোক যোষেফের কাছ থেকে খাদ্যশস্য ক্রয় করার জন্য মিশরে আসতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বত্রই সেই দুর্ভিক্ষ প্রবল হল, ফলে মিশরের আশেপাশের দেশ থেকেও লোকরা শস্য কিনতে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সবদেশের লোক মিশর দেশে যোষেফের কাছে শস্য কিনতে এল, কারণ সবদেশেই দূর্ভিক্ষ প্রবল হয়েছিল।