Genesis 41:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন প্রধান পানপাত্র-বাহক ফেরাউনকে বললো, আজ আমার নিজের দোষ মনে পড়ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই প্রধান পানপাত্র বহনকারী ফরৌণকে বলল, “আমার ত্রুটি-বিচ্যূতির কথা আজ আমার মনে পড়ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন প্রধান পানপাত্রবাহক ফরৌণকে নিবেদন করিল, অদ্য আমার দোষ মনে পড়িতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন প্রধান পানপাত্রবাহক ফরৌণকে নিবেদন করিল, অদ্য আমার দোষ মনে পড়িতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ফরৌণের প্রধান পানীয় পরিবেশক তাঁকে বলল, “মহারাজ, আজ আমার একটা দোষের কথা আমার মনে পড়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ফেরাউনের প্রধান পানীয় পরিবেশক তাঁকে বলল, “মহারাজ, আজ আমার একটা দোষের কথা আমার মনে পড়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও-এর প্রধান খানসামা তখন বলল, আজ আমার একটা ত্রুটির কথা মনে পড়ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পানপাত্রবাহকের যোষেফের কথা মনে পড়ল| ভৃত্যটি ফরৌণকে বলল, “আমার সাথে যা ঘটেছিল তা মনে পড়ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন প্রধান পানপাত্রবাহক ফরৌণকে অনুরোধ করল, “আজ আমার দোষ মনে পড়ছে।”