Genesis 42:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াকুব দেখলেন যে, মিসর দেশে শস্য আছে, তাই ইয়াকুব তাঁর পুত্রদেরকে বললেন, তোমরা এক জন অন্যজনের দিকে তাকিয়ে আছ কেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব যখন জানতে পারলেন যে মিশর দেশে খাদ্যশস্য আছে, তখন তিনি তাঁর ছেলেদের বললেন, “তোমরা কেন শুধু পরস্পরের মুখ দেখাদেখি করছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাকোব দেখিলেন যে, মিসর দেশে শস্য আছে, তাই যাকোব আপন পুত্রদিগকে কহিলেন, তোমরা পরস্পর মুখ দেখাদেখি করিতেছ কেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাকোব দেখিলেন যে, মিসর দেশে শস্য আছে, তাই যাকোব আপন পুত্রদিগকে কহিলেন, তোমরা পরস্পর মুখ দেখাদেখি করিতেছ কেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব যখন শুনতে পেলেন যে, মিসর দেশে খাবার শস্য রয়েছে তখন তিনি তাঁর ছেলেদের বললেন, “তোমরা একে অন্যের মুখের দিকে তাকিয়ে আছ কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব যখন শুনতে পেলেন যে, মিসর দেশে খাবার শস্য রয়েছে তখন তিনি তাঁর ছেলেদের বললেন, “তোমরা একে অন্যের মুখের দিকে তাকিয়ে আছ কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব জানতে পারলেন যে মিশরে খাদ্য শস্য রয়েছে। তখন তিনি তাঁর পুত্রদের বললেন, তোমরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছ কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কনান দেশেও প্রবলভাবে দুর্ভিক্ষ হলো| যাকোব জানতে পারল যে মিশর দেশে শস্য রয়েছে| তাই যাকোব তার পুত্রদের বলল, “আমরা কিছু না করে কেন এখানে বসে রয়েছি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাকোব দেখলেন যে, মিশর দেশে শস্য আছে, তাই যাকোব নিজের ছেলেদেরকে বললেন, “তোমরা একজন অন্য জনের মুখ দেখাদেখি কেন করছ?”