Genesis 42:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা বললেন, আপনার এই গোলামেরা বারো ভাই, কেনান দেশ-নিবাসী একজনের পুত্র; দেখুন, আমাদের ছোট ভাই এখন পিতার কাছে আছে এবং এক জন নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তাঁরা উত্তর দিলেন, “আপনার দাসেরা মোট বারোজন ভাই ছিল, সবাই সেই একজনেরই ছেলে, যিনি কনান দেশে বসবাস করেন। ছোটো ছেলেটি এখন আমাদের বাবার সঙ্গে আছে, এবং অন্যজন আর বেঁচে নেই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা কহিলেন, আপনার এই দাসেরা বারো ভাই, কনান দেশনিবাসী এক জনের পুত্র; দেখুন, আমাদের ছোট ভাই অদ্য পিতার কাছে আছে, এবং এক জন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা কহিলেন, আপনার এই দাসেরা বারো ভাই, কনান দেশনিবাসী একজনের পুত্র; দেখুন, আমাদের ছোট ভাই অদ্য পিতার কাছে আছে, এবং একজন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা বলল, “আপনার দাসেরা সব সুদ্ধ বারো ভাই। আমরা কনান দেশের একজন লোকেরই সন্তান। আমাদের সবচেয়ে ছোট ভাইটি এখন বাবার কাছে রয়েছে, আর আমাদের অন্য এক ভাই বেঁচে নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা বলল, “আপনার গোলামেরা সবসুদ্ধ বারো ভাই। আমরা কেনান দেশের একজন লোকেরই সন্তান। আমাদের সবচেয়ে ছোট ভাইটি এখন বাবার কাছে রয়েছে, আর আমাদের অন্য এক ভাই বেঁচে নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, আপনার এ দাসেরা বারো ভাই। আমরা সকলেই কনাননিবাসী এক ব্যক্তির সন্তান। আমাদের ছোট ভাইটি এখন পিতার কাছেই রয়েছে, আমাদের আর এক ভাই নিরুদ্দেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর ভাইরা বলল, “না! আমরা সবাই ভাই ভাই! আমাদের পরিবারে আমরা বারো ভাই| আমাদের সকলের পিতা একজনই| ছোট ভাই এখনও আমাদের পিতার কাছে রয়েছে| অন্য ভাইটি বহু বছর আগে মারা গেছে| আমরা আপনার দাস, কনান দেশ থেকে এসেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা বললেন, “আপনার এই দাসেরা বারো ভাই, কনান দেশে বসবাসকারী এক জনের ছেলে; দেখুন, আমাদের ছোট ভাই আজ বাবার কাছে আছে এবং এক জন নেই।”