Genesis 42:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের এক জনকে পাঠিয়ে তোমাদের সেই ভাইকে আনাও, তোমরা বন্দী থাকো; এভাবে তোমাদের কথার পরীক্ষা হবে; তোমরা সত্যবাদী কি না, তা জানা যাবে; নতুবা আমি ফেরাউনের প্রাণের কসম খেয়ে বলছি, তোমরা অবশ্যই গুপ্তচর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ভাইকে নিয়ে আসার জন্য তোমাদের মধ্যে থেকে একজনকে পাঠাও; তোমাদের মধ্যে অবশিষ্টজনেদের জেলখানায় পুরে রাখা হবে, যেন তোমাদের কথা পরীক্ষা করে দেখা যায় যে আদৌ তোমরা সত্যিকথা বলছ কি না। যদি তা না হয়, তবে ফরৌণের প্রাণের দিব্যি, তোমরা গুপ্তচরই!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের এক জনকে পাঠাইয়া তোমাদের সেই ভাইকে আনাও, তোমরা বদ্ধ থাক; এইরূপে তোমাদের কথার পরীক্ষা হইবে, তোমরা সত্যবাদী কি না, তাহা জানা যাইবে; নতুবা আমি ফরৌণের প্রাণের দিব্য করিয়া কহিতেছি, তোমরা অবশ্যই চর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের একজনকে পাঠাইয়া তোমাদের সেই ভাইকে আনাও, তোমরা বদ্ধ থাক; এইরূপে তোমাদের কথার পরীক্ষা হইবে; তোমরা সত্যবাদী কি না, তাহা জানা যাইবে; নতুবা আমি ফরৌণের প্রাণের দিব্য করিয়া কহিতেছি, তোমরা অবশ্যই গুপ্তচর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ছোট ভাইকে নিয়ে আসবার জন্য তোমাদের মধ্য থেকে একজনকে পাঠিয়ে দাও, আর বাকীরা সব বন্দী থাক। তোমাদের কথা সত্যি কি না এতেই তার প্রমাণ হবে। কিন্তু যদি তাকে নিয়ে না আস তবে ফরৌণের জীবনের দিব্য দিয়ে বলছি যে, তোমরা গুপ্তচর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের ছোট ভাইকে নিয়ে আসবার জন্য তোমাদের মধ্য থেকে একজনকে পাঠিয়ে দাও, আর বাকীরা সব বন্দী থাক। তোমাদের কথা সত্যি কি না এতেই তার প্রমাণ হবে। কিন্তু যদি তাকে নিয়ে না আস তবে ফেরাউনের জীবনের কসম খেয়ে বলছি যে, তোমরা গোয়েন্দা।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কেউ একজন গিয়ে তোমাদের ভাইকে নিয়ে আসুক, বাকী সকলে তোমাদের কথার সত্যতা প্রমাণিত না হওয়া পর্যন্ত কারাগারে বন্দী হয়ে থাকবে। তা যদি না হয় তবে ফারাও-এর দিব্য, তোমরা নিশ্চয়ই গুপ্তচর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের একজনকে যেতে দেব যে ছোট ভাইকে আমার কাছে নিয়ে আসবে, সেই সময়ে তোমরা কারাগারে থাকবে| আমরা দেখব যে তোমাদের কথা সত্যি কিনা, যদিও আমার বিশ্বাস যে তোমরা গুপ্তচর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের এক জনকে পাঠিয়ে তোমাদের সেই ভাইকে আন, তোমরা বন্দী থাক; এই ভাবে তোমাদের কথার পরীক্ষা হবে, তোমরা সত্যবাদী কি না, তা জানা যাবে;” অথবা আমি ফরৌণের প্রাণের শপথ করে বলছি, “তোমরা অবশ্যই চর।”