Genesis 42:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বললেন, যে ব্যক্তি সেই দেশের শাসনকর্তা, তিনি আমাদের সঙ্গে কর্কশ ভাবে কথা বললেন, আর দেশ অনুসন্ধানকারী গুপ্তচর মনে করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যে লোকটি সে দেশের প্রভু, তিনি আমাদের সঙ্গে কর্কশভাবে কথা বললেন এবং আমাদের সঙ্গে এমন ব্যবহার করলেন যে আমরা বুঝি সেই দেশে গুপ্তচরবৃত্তি করতে গিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কহিলেন, যে ব্যক্তি সেই দেশের অধ্যক্ষ, তিনি আমাদিগকে কর্কশ কথা কহিলেন, আর দেশ অনুসন্ধানকারী চর মনে করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কহিলেন, যে ব্যক্তি সেই দেশের অধ্যক্ষ, তিনি আমাদের সহিত কর্কশ কথা কহিলেন, আর দেশ অনুসন্ধানকারী গুপ্তচর মনে করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে লোকটি সেই দেশের কর্তা তিনি খুব কর্কশভাবে আমাদের সংগে কথা বলেছেন। তিনি মনে করেছেন আমরা গুপ্তচর হিসাবে সেই দেশে গিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে লোকটি সেই দেশের কর্তা তিনি খুব কর্কশভাবে আমাদের সংগে কথা বলেছেন। তিনি মনে করেছেন আমরা গোয়েন্দা হিসাবে সেই দেশে গিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, সেই দেশের শাসনকর্তা আমাদের সঙ্গে রুক্ষভাবে কথাবার্তা বলেছেন। আমরা গুপ্তচর হয়ে সে দেশে গিয়েছি বলে অভিযোগও করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বলল, “সেই দেশের রাজ্যপাল আমাদের সঙ্গে কর্কশভাবে কথা বললেন| তিনি ভাবলেন আমরা গুপ্তচর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বললেন, “যে ব্যক্তি সেই দেশের শাসক,” তিনি আমাদেরকে কঠোর কথা বললেন, আর দেশ অনুসন্ধানকারী চর মনে করলেন।