Genesis 42:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা বারো ভাই, সকলেই এক পিতার সন্তান; কিন্তু এক জন নেই এবং ছোটটি এখন কেনান দেশে পিতার কাছে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা বারোটি ভাই, সবাই একই বাবার ছেলে। একজন আর বেঁচে নেই, এবং ছোটো ভাই এখন কনানে আমাদের বাবার সাথে আছে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা বারো ভাই, সকলেই এক পিতার সন্তান; কিন্তু এক জন নাই, এবং ছোটটী অদ্য কনান দেশে পিতার কাছে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা বারো ভাই, সকলেই এক পিতার সন্তান; কিন্তু একজন নাই, এবং ছোটটি অদ্য কনান দেশে পিতার কাছে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা বারো ভাই, একই বাবার বারোটি ছেলে। আমাদের মধ্যে একজন মারা গেছে, আর সবচেয়ে ছোটটি এখন কনান দেশে বাবার কাছে রয়েছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা বারো ভাই, একই বাবার বারোটি ছেলে। আমাদের মধ্যে একজন মারা গেছে, আর সবচেয়ে ছোটটি এখন কেনান দেশে বাবার কাছে রয়েছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা বারো ভাই, একই পিতার সন্তান। আমাদের এক ভাই নিরুদ্দেশ, আর ছোট ভাই কনান দেশে বাবার কাছে রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা তাঁকে আমাদের পিতার কথা এবং ছোট ভাই কনান দেশে পিতার সঙ্গে বাড়ীতে রয়েছে তার কথা এবং এক ভাই যে মারা গেছে তার কথাও বললাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা বারো ভাই, সবাই এক বাবার ছেলে; কিন্তু একজন নেই এবং ছোটটি আজ কনান দেশে বাবার কাছে আছে।”