Genesis 42:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন রূবেণ তাঁর পিতাকে বললেন, আমি যদি তোমার কাছে তাকে ফিরিয়ে না আনি, তবে আমার দুই পুত্রকে খুন করো; আমার হাতে তাকে দাও; আমি তোমার কাছে তাকে পুনর্বার এনে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রূবেণ তাঁর বাবাকে বললেন, “আমি যদি তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে না পারি তবে আপনি আমার দুই ছেলেকে মেরে ফেলতে পারেন। তার দায়িত্ব আমার হাতে তুলে দিন, আর আমি তাকে ফিরিয়ে আনব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রূবেণ আপন পিতাকে কহিলেন, আমি যদি তোমার নিকটে তাহাকে না আনি, তবে আমার দুই পুত্রকে বধ করিও; আমার হস্তে তাহাকে সমর্পণ কর; আমি তোমার কাছে তাহাকে পুনর্ব্বার আনিয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রূবেণ তাঁহার পিতাকে কহিলেন, আমি যদি তোমার নিকটে তাহাকে না আনি, তবে আমার দুই পুত্রকে বধ করিও; আমার হস্তে তাহাকে সমর্পণ কর; আমি তোমার কাছে তাহাকে পুনর্বার আনিয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রূবেণ তার বাবাকে বলল, “আমি যদি বিন্যামীনকে তোমার কাছে ফিরিয়ে আনতে না পারি তবে তুমি আমার দুই ছেলেকে মেরে ফেলো। বিন্যামীনকে তুমি আমার হাতে ছেড়ে দাও, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনবই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন রূবেণ তার বাবাকে বলল, “আমি যদি বিন্‌ইয়ামীনকে তোমার কাছে ফিরিয়ে আনতে না পারি তবে তুমি আমার দুই ছেলেকে হত্যা কোরো। বিন্‌ইয়ামীনকে তুমি আমার হাতে ছেড়ে দাও, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনবই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রূবেণ তার বাবাকে বল, আমি যদি একে আপনার কাছে ফিরিয়ে না আনি তা হলে আপনি আমার দুই পুত্রকে হত্যা করবেন। আমার দায়িত্বে একে ছেড়ে দিন, আমি ওকে ফিরিয়ে আনব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু রূবেন তার পিতাকে বলল, “পিতা, যদি আমি বিন্যামীনকে তোমার কাছে ফিরিয়ে না আনি তবে তুমি আমার দুই সন্তানকে হত্যা করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রুবেন তাঁর বাবাকে বললেন, “আমি যদি তোমার কাছে তাঁকে না আনি, তবে আমার দুই ছেলেকে হত্যা কর; আমার হাতে তাঁকে সমর্পণ কর; আমি তোমার কাছে তাঁকে আবার এনে দেব।”