Genesis 42:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইয়াকুব ইউসুফের সহোদর বিন্ইয়ামীনকে ভাইদের সঙ্গে পাঠালেন না; কেননা তিনি বললেন, পাছে এর বিপদ ঘটে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যাকোব যোষেফের ছোটো ভাই বিন্যামীনকে, অন্যদের সঙ্গে পাঠাননি, কারণ তিনি ভয় পেয়েছিলেন, পাছে তার কোনও ক্ষতি হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাকোব যোষেফের সহোদর বিন্যামীনকে ভাইদের সঙ্গে পাঠাইলেন না; কেননা তিনি কহিলেন, পাছে ইহার বিপদ ঘটে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাকোব যোষেফের সহোদর বিন্যামীনকে ভাইদের সঙ্গে পাঠাইলেন না; কেননা তিনি কহিলেন, পাছে ইহার বিপদ ঘটে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব কিন্তু যোষেফের নিজের ভাই বিন্যামীনকে তাদের সংগে পাঠালেন না। তার কোন বিপদ ঘটতে পারে বলে তাঁর ভয় হচ্ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব কিন্তু ইউসুফের নিজের ভাই বিন্ইয়ামীনকে তাদের সংগে পাঠালেন না। তার কোন বিপদ ঘটতে পারে বলে তাঁর ভয় হচ্ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফের সহোদর বিন্যামীনকে যাকোব তাদের সঙ্গে পাঠালেন না কারণ তিনি তার জীবনহানির আশঙ্কা করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব কিন্তু বিন্যামীনকে পাঠালেন না| (কেবল বিন্যামীনই যোষেফের সহোদর ভাই ছিলেন|) যাকোব ভয় পেলেন পাছে বিন্যামীনের খারাপ কিছু ঘটে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যাকোব যোষেফের ভাই বিন্যামীনকে ভাইদের সঙ্গে পাঠালেন না; কারণ তিনি বললেন, যদি এর বিপদ ঘটে।