Genesis 42:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় ইউসুফই ঐ দেশের শাসনকর্তা ছিলেন, তিনিই দেশীয় সমস্ত লোকের কাছে শস্য বিক্রি করছিলেন; অতএব ইউসুফের ভাইয়েরা তাঁর কাছে গিয়ে ভূমিতে উবুড় হয়ে সম্মান দেখালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফ ছিলেন সেদেশের সেই শাসনকর্তা, যিনি সেখানকার সব প্রজার কাছে খাদ্যশস্য বিক্রি করছিলেন। অতএব যোষেফের দাদারা যখন সেখানে পৌঁছালেন, তাঁরা মাটিতে মাথা নত করে তাঁকে প্রণাম করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে যোষেফই ঐ দেশের অধ্যক্ষ ছিলেন, তিনিই দেশীয় লোক সকলের নিকটে শস্য বিক্রয় করিতেছিলেন; অতএব যোষেফের ভ্রাতারা তাঁহার কাছে গিয়া ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে যোষেফই ঐ দেশের অধ্যক্ষ ছিলেন, তিনিই দেশীয় লোক সকলের নিকটে শস্য বিক্রয় করিতেছিলেন; অতএব যোষেফের ভ্রাতারা তাঁহার নিকটে গিয়া ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ ছিলেন মিসর দেশের শাসনকর্তা। দেশের সমস্ত লোকের কাছে শস্য বিক্রির ভার তাঁরই উপর ছিল। তাই যোষেফের ভাইয়েরা তাঁর কাছে গিয়ে মাটিতে মাথা ঠেকিয়ে তাঁকে প্রণাম করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ ছিলেন মিসর দেশের শাসনকর্তা। দেশের সমস্ত লোকের কাছে শস্য বিক্রির ভার তাঁরই উপর ছিল। তাই ইউসুফের ভাইয়েরা তাঁর কাছে গিয়ে মাটিতে উবুড় হয়ে তাঁকে সম্মান দেখাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তখন দেশের শাসনকর্তা এবং তিনি নিজেই দেশের লোকের কাছে শস্য বিক্রি করতেন। যোষেফের ভাইয়েরা তাঁর সম্মুখে এসে আভূমি নত হয়ে প্রণাম করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় যোষেফ মিশর দেশের রাজ্যপাল ছিলেন| আর যে সব লোক মিশরে শস্য কিনতে আসত তাদের উপর যোষেফ নজর রাখতেন| তাই যোষেফের ভাইরাও তার কাছে এসে হেঁট হয়ে প্রণাম করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের যোষেফই ঐ দেশের শাসক ছিলেন, তিনিই দেশীয় সব লোকদের কাছে শস্য বিক্রি করছিলেন; অতএব যোষেফের ভাইয়েরা তাঁর কাছে গিয়ে ভূমিতে নত হয়ে প্রণাম করলেন।