Genesis 42:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসুফ তাঁর ভাইদেরকে দেখে চিনলেন, কিন্তু তাঁদের কাছে অপরিচিত লোকের মত ব্যবহার করলেন ও কর্কশভাবে তাঁদের সঙ্গে কথা বললেন। তিনি তাঁদেরকে বললেন, তোমরা কোথা থেকে এসেছো? তাঁরা বললেন, কেনান দেশ থেকে খাদ্যদ্রব্য কিনতে এসেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফ তাঁর দাদাদের দেখামাত্রই, তাঁদের চিনতে পারলেন, কিন্তু তিনি এক অপরিচিত লোক হওয়ার ভান করলেন ও তাঁদের সঙ্গে কর্কশভাবে কথা বললেন। “তোমরা কোথা থেকে এসেছ?” তিনি জিজ্ঞাসা করলেন। “কনান দেশ থেকে,” তাঁরা উত্তর দিলেন, “খাদ্যশস্য কেনার জন্য।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোষেফ আপন ভ্রাতাদিগকে দেখিয়া চিনিলেন, কিন্তু তাঁহাদের কাছে অপরিচিতের ন্যায় ব্যবহার করিলেন, ও কর্কশভাবে তাঁহাদের সঙ্গে কথা কহিলেন; তিনি তাঁহাদিগকে বলিলেন, তোমরা কোথা হইতে আসিয়াছ? তাঁহারা কহিলেন, কনান দেশ হইতে খাদ্য দ্রব্য কিনিতে আসিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোষেফ আপন ভ্রাতাদিগকে দেখিয়া চিনিলেন, কিন্তু তাঁহাদের নিকটে অপরিচিতের ন্যায় ব্যবহার করিলেন, ও কর্কশভাবে তাঁহাদের সঙ্গে কথা কহিলেন। তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরা কোথা হইতে আসিয়াছ? তাঁহারা কহিলেন, কনান দেশ হইতে খাদ্যদ্রব্য কিনিতে আসিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ ভাইদের দেখে চিনতে পারলেন, কিন্তু না চেনার ভান করে কর্কশভাবে তাদের বললেন, “তোমরা কোথা থেকে এসেছ?” তারা বলল, “আমরা কনান দেশ থেকে শস্য কিনতে এসেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ ভাইদের দেখে চিনতে পারলেন, কিন্তু না চেনার ভান করে কর্কশভাবে তাদের বললেন, “তোমরা কোথা থেকে এসেছ?” তারা বলল, “আমরা কেনান দেশ থেকে শস্য কিনতে এসেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তাঁর ভাইদের দেখে চিনতে পারলেন কিন্তু এমন ভাণ করলেন যেন তাদের চেনেন না। তিনি রুক্ষ স্বরে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এসেছ? তারা বলল, আমরা কনান দেশ থেকে খাদ্যশস্য কিনতে এসেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ তাঁর ভাইদের দেখে চিনতে পারলেন, কিন্তু এমন ভান করলেন যেন তাদের চেনেনই না| তিনি তাদের সঙ্গে কর্কশভাবে কথা বললেন| তিনি বললেন, “তোমরা কোথা থেকে এসেছ?” ভাইরা উত্তর দিল, “আমরা কনান দেশ থেকে এখানে খাদ্য কিনতে এসেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোষেফ নিজের ভাইদেরকে দেখে চিনতে পারলেন, কিন্তু তাঁদের কাছে অপরিচিতের মতো ব্যবহার করলেন ও কঠোরভাবে তাঁদের সঙ্গে কথা বললেন; তিনি তাঁদেরকে বললেন, “তোমরা কোন জায়গা থেকে এসেছ?” তাঁরা বললেন, “কনান দেশ থেকে খাবার কিনতে এসেছি।”