Genesis 42:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফ তাঁদের বিষয়ে যে যে স্বপ্ন দেখেছিলেন, তা তাঁর স্মরণ হল; আর তিনি তাঁদেরকে বললেন, তোমরা গুপ্তচর, দেশের অরক্ষিত স্থানগুলো দেখতে এসেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তাঁর সেই স্বপ্নের কথা মনে পড়ল, যা তিনি তাঁদের সম্বন্ধে দেখেছিলেন এবং তিনি তাঁদের বললেন, “তোমরা গুপ্তচর! তোমরা দেখতে এসেছ কোথায় আমাদের দেশ অসুরক্ষিত হয়ে আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোষেফ তাঁহাদের বিষয়ে যে যে স্বপ্ন দেখিয়াছিলেন, তাহা তাঁহার স্মরণ হইল; এবং তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরা চর, দেশের ছিদ্র দেখিতে আসিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ তাঁহাদের বিষয়ে যে যে স্বপ্ন দেখিয়াছিলেন, তাহা তাঁহার স্মরণ হইল; এবং তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরা গুপ্তচর, দেশের ছিদ্র দেখিতে আসিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের সম্বন্ধে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই কথা তখন তাঁর মনে পড়ল। তিনি তাদের বললেন, “তোমরা গুপ্তচর। আমাদের দেশের কোন্‌ কোন্‌ জায়গায় রক্ষার কোন ব্যবস্থা নেই তোমরা তা দেখে নেওয়ার জন্য এসেছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের সম্বন্ধে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই কথা তখন তাঁর মনে পড়ল। তিনি তাদের বললেন, “তোমরা গোয়েন্দা। আমাদের দেশের কোন্‌ কোন্‌ জায়গায় রক্ষার কোন ব্যবস্থা নেই তোমরা তা দেখে নেওয়ার জন্য এসেছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তাঁর ভাইদের সম্পর্কে যে স্বপ্ন দেখেছিলেন সে কথা তাঁর মনে পড়ল। তিনি তাদের বললেন, তোমরা গুপ্তচর, এ দেশের অরক্ষিত স্থানগুলি দেখার জন্য তোমার এসেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর ভাইদের নিয়ে যোষেফ যে স্বপ্নগুলি দেখেছিলেন তা তাঁর মনে পড়ে গেল| যোষেফ তাঁর ভাইদের বললেন, “তোমরা এখানে শস্য কিনতে আস নি! তোমরা গুপ্তচর| তোমরা আমাদের দুর্বল জায়গাগুলো জানতে এসেছ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোষেফ তাঁদের বিষয়ে যে যে স্বপ্ন দেখেছিলেন তা তাঁর মনে পড়ল এবং তিনি তাঁদেরকে বললেন, “তোমরা গুপ্তচর, দেশের অসুরক্ষিত জায়গা দেখতে এসেছ।”