Genesis 43:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নিজ নিজ হাতে দ্বিগুণ টাকা নাও এবং তোমাদের বস্তার মুখে যে টাকা ফিরে এসেছে, তাও হাতে করে পুনরায় নিয়ে যাও; কি জানি, হয়তোবা তাদের ভুল হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা নিজেদের সঙ্গে দ্বিগুণ পরিমাণ রুপো নাও, কারণ সেই রুপোগুলি তোমাদের ফেরত দিতে হবে যা তোমাদের বস্তার মুখে রেখে দেওয়া হয়েছিল। হয়তো ভুলবশতই তা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপন আপন হস্তে দ্বিগুণ টাকা লও, এবং তোমাদের ছালার মুখে যে টাকা ফিরিয়া আসিয়াছে, তাহাও হস্তে করিয়া পুনরায় লইয়া যাও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপন আপন হস্তে দ্বিগুণ টাকা লও, এবং তোমাদের ছালার মুখে যে টাকা ফিরিয়া আসিয়াছে, তাহাও হস্তে করিয়া পুনরায় লইয়া যাও; কি জানি বা ভ্রান্তি হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তোমরা সংগে করে দ্বিগুণ টাকা নাও, কারণ বস্তার মুখে যে টাকা তারা ফিরিয়ে দিয়েছে তা-ও ফেরৎ দিতে হবে। হয়তো তারা ভুল করে তা দিয়ে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তোমরা সংগে করে দ্বিগুণ টাকা নাও, কারণ বস্তার মুখে যে টাকা তারা ফিরিয়ে দিয়েছে তা-ও ফেরৎ দিতে হবে। হয়তো তারা ভুল করে তা দিয়ে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর প্রত্যেকে দ্বিগুণ টাকা সঙ্গে নাও, তোমাদের বস্তার মুখে যে টাকা পাওয়া গিয়েছিল তা ফেরত দেওয়ার জন্য নিয়ে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইবার তোমাদের সঙ্গে দ্বিগুন টাকা নিও| গতবার দাম মেটাবার পর যে টাকা তোমাদের কাছে ফেরৎ‌ এসেছিল তা সঙ্গে নাও| হতে পারে রাজ্যপালের ভুল হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নিজের নিজের হাতে দ্বিগুন টাকা নাও এবং তোমাদের থলির মুখে যে টাকা ফিরে এসেছে তাও হাতে করে আবার নিয়ে যাও কি জানি বা ভুল হয়েছিল