Genesis 43:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা সেই উপহারের জিনিস নিলেন, আর হাতে দ্বিগুণ টাকা ও বিন্‌ইয়ামীনকে নিয়ে যাত্রা করলেন এবং মিসরে গিয়ে ইউসুফের সম্মুখে দাঁড়ালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তাঁরা উপহারসামগ্রী ও দ্বিগুণ পরিমাণ রুপো, এবং বিন্যামীনকেও সঙ্গে নিলেন। তাঁরা তাড়াতাড়ি করে মিশরে গেলেন ও যোষেফের কাছে নিজেদের উপস্থিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহারা সেই উপঢৌকন দ্রব্য লইলেন, আর হাতে দ্বিগুণ টাকা ও বিন্যামীনকে লইয়া যাত্রা করিলেন, এবং মিসরে গিয়া যোষেফের সম্মুখে দাঁড়াইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা সেই উপহার দ্রব্য লইলেন, আর হাতে দ্বিগুণ টাকা ও বিন্যামীনকে লইয়া যাত্রা করিলেন, এবং মিসরে গিয়া যোষেফের সম্মুখে দাঁড়াইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা সেই উপহার, দ্বিগুণ টাকা ও বিন্যামীনকে নিয়ে রওনা হয়ে গেল। মিসর দেশে পৌঁছে তারা যোষেফের সামনে উপস্থিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা সেই উপহার, দ্বিগুণ টাকা ও বিন্‌ইয়ামীনকে নিয়ে রওনা হয়ে গেল। মিসর দেশে পৌঁছে তারা ইউসুফের সামনে উপস্থিত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা উপহারসামগ্রী জোগাড় করল এবং সঙ্গে দ্বিগুণ টাকা ও বিন্যামীনকে নিয়ে যাত্রা করল। মিশরে গিয়ে তারা যোষেফের সঙ্গে সাক্ষাৎ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ভাইরা রাজ্যপালকে দেবার জন্য উপহারগুলো নিল আর সঙ্গে আগে যা নিয়েছিল তার দ্বিগুন টাকা নিল| এইবার বিন্যামীনও তার ভাইদের সাথে মিশরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা সেই উপহারের জিনিস নিলেন, আর হাতে দ্বিগুন টাকা ও বিন্যামীনকে নিয়ে যাত্রা করলেন এবং মিশরে গিয়ে যোষেফের সামনে দাঁড়ালেন।