Genesis 43:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফ তাঁদের সঙ্গে বিন্‌ইয়ামীনকে দেখে নিজের বাড়ির তত্ত্বাবধায়ককে বললেন, এই কয়েকজন লোককে বাড়ির ভিতরে নিয়ে যাও, আর পশু মেরে আয়োজন করো; কেননা এরা মধ্যাহ্নে আমার সঙ্গে আহার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফ যখন বিন্যামীনকে তাঁদের সঙ্গে দেখতে পেলেন, তখন তিনি তাঁর বাড়ির গোমস্তাকে বললেন, “এদের আমার বাড়িতে নিয়ে যাও, একটি পশু বধ করো এবং ভোজের আয়োজন করো, দুপুরবেলায় এরা আমাদের সঙ্গে ভোজনপান করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোষেফ তাঁহাদের সঙ্গে বিন্যামীনকে দেখিয়া আপন গৃহাধ্যক্ষকে কহিলেন, এই কয়েকটী লোককে বাটীর ভিতরে লইয়া যাও, আর পশু মারিয়া আয়োজন কর; কেননা ইহারা মধ্যাহ্নে আমার সঙ্গে আহার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ তাঁহাদের সঙ্গে বিন্যামীনকে দেখিয়া আপন গৃহাধ্যক্ষকে কহিলেন, এই কয়েক জন লোককে বাটীর ভিতরে লইয়া যাও, আর পশু মারিয়া আয়োজন কর; কেননা ইহারা মধ্যাহ্নে আমার সঙ্গে আহার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের সংগে বিন্যামীনকে দেখে যোষেফ তাঁর বাড়ীর তদারককারীকে বললেন, “ঐ লোকদের বাড়ীর ভিতরে নিয়ে যাও আর মাংস রান্নার ব্যবস্থা কর। এই সব লোক দুপুরবেলা আমার সংগে খাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের সংগে বিন্‌ইয়ামীনকে দেখে ইউসুফ তাঁর বাড়ীর তদারককারীকে বললেন, “ঐ লোকদের বাড়ীর ভিতরে নিয়ে যাও আর গোশ্‌ত রান্নার ব্যবস্থা কর। এই সব লোক দুপুরবেলা আমার সংগে খাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তাদের সঙ্গে বিন্যামীনকে দেখে তাঁর দেওয়ানকে বললেন, এই লোকগুলিকে বাড়ির ভিতরে নিয়ে যাও এবং একটি পশু মেরে ভোজের আয়োজন কর। এরা দুপুরে আমার সঙ্গে খাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরে যোষেফ বিন্যামীনকে তার ভাইদের সঙ্গে দেখতে পেয়ে ভৃত্যদের বললেন, “ঐ লোকদের আমার বাড়ী নিয়ে এস| পশু মেরে রান্না কর| এই লোকরা আজ দুপুরে আমার সঙ্গে খাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফ তাদের সঙ্গে বিন্যামীনকে দেখে নিজের বাড়ির পরিচারককে বললেন, “এই কজন লোককে বাড়ির ভিতরে নিয়ে যাও, আর পশু মেরে খাবার তৈরী কর; কারণ এরা দুপুরে আমার সঙ্গে খাবে।”