Genesis 43:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইউসুফের বাড়িতে নিয়ে যাওয়াতে তাঁরা ভয় পেলেন ও পরস্পর বললেন, আগে আমাদের বস্তায় যে টাকা ফিরে গিয়েছিল তার জন্যই ইনি আমাদেরকে এখানে এনেছেন; এখন আমাদের আক্রমণ করবেন ও আমাদের গাধাগুলো কেড়ে নিয়ে আমাদেরকে গোলাম করে রাখবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তাঁদের তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হল তখন তাঁরা ভয় পেয়ে গেলেন। তাঁরা ভাবলেন, “প্রথমবার আমাদের বস্তায় যে রুপো রেখে দেওয়া হয়েছিল সেজন্যই আমাদের এখানে আনা হয়েছে। তিনি আমাদের উপর হামলা করতে ও ক্রীতদাসরূপে আমাদের গ্রেপ্তার করতে এবং আমাদের গাধাগুলি দখল করে নিতে চাইছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যোষেফের বাটীতে নীত হওয়াতে তাঁহারা ভীত হইলেন, ও পরস্পর কহিলেন, পূর্ব্বে আমাদের ছালায় যে টাকা ফিরিয়া গিয়াছিল, তাহারই জন্য ইনি আমাদিগকে এখানে আনিতেছেন; এখন আমাদের উপরে পড়িয়া আক্রমণ করিবেন ও আমাদের গর্দ্দভ লইয়া আমাদিগকে দাস করিয়া রাখিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যোষেফের বাটীতে নীত হওয়াতে তাঁহারা ভীত হইলেন ও পরস্পর কহিলেন, পূর্বে আমাদের ছালায় যে টাকা ফিরিয়া গিয়াছিল তাহার জন্যই ইনি আমাদিগকে এখানে আনিতেছেন; এখন আমাদের উপরে পড়িয়া আক্রমণ করিবেন ও আমাদের গর্দভ লইয়া আমাদিগকে দাস করিয়া রাখিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফের বাড়ীতে তাদের নিয়ে যাওয়া হচ্ছে দেখে সেই লোকেরা ভয়ে বলাবলি করতে লাগল, “আগের বারে যে টাকা আমাদের বস্তার মধ্যে ফেরৎ গিয়েছিল তারই জন্য আমাদের ওখানে নেওয়া হচ্ছে। এইবার তিনি আমাদের দোষ দেখিয়ে আমাদের ধরে নিয়ে যাবেন, আর আমাদের গাধাগুলো কেড়ে নিয়ে আমাদের তাঁর দাস বানিয়ে রাখবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফের বাড়ীতে তাদের নিয়ে যাওয়া হচ্ছে দেখে সেই লোকেরা ভয়ে বলাবলি করতে লাগল, “আগের বারে যে টাকা আমাদের বস্তার মধ্যে ফেরৎ গিয়েছিল তারই জন্য আমাদের ওখানে নেওয়া হচ্ছে। এইবার তিনি আমাদের দোষ দেখিয়ে আমাদের ধরে নিয়ে যাবেন, আর আমাদের গাধাগুলো কেড়ে নিয়ে আমাদের তাঁর গোলাম বানিয়ে রাখবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যোষেফের বাড়িতে নিয়ে যাওয়ায় তারা খুব ভয় পেয়ে আলোচনা করতে লাগল, আগের বারে আমাদের বস্তায় যে টাকা ফেরত গিয়েছিল তারই জন্য বোধহয় আমাদের এখানে আনা হয়েছে। এখন আমাদের উপর চড়াও হয়ে আমাদের গাধাগুলি ছিনিয়ে নেওয়া হবে এবং আমাদেরও ক্রীতদাস করে রাখা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফের বাড়ী যাবার সময় ভাইরা ভয় পেয়ে গেল| তারা বলল, “গতবার যে টাকা আমাদের বস্তায় ফেরৎ দেওয়া হয়েছিল তার জন্যই বোধহয় আমাদের এখানে আনা হচ্ছে| ঐ বিষয়টিকেই আমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করে তারা আমাদের গাধা কেড়ে নিয়ে আমাদের দাস করে রাখবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যোষেফের বাড়িতে উপস্থিত হওয়াতে তাঁরা ভয় পেলেন ও পরস্পর বললেন, “আগে আমাদের থলিতে যে টাকা ফিরে গিয়েছিল, তারই জন্য ইনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন; এখন আমাদের ওপরে পড়ে আক্রমণ করবেন ও আমাদের গাধা নিয়ে আমাদেরকে দাস করে রাখবেন।”