Genesis 43:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা মিসর দেশ থেকে যে শস্য এনেছিলেন, সেই সমস্ত খাওয়া শেষ হলে তাঁদের পিতা তাঁদেরকে বললেন, তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু খাদ্যশস্য ক্রয় করে আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যখন তাঁরা মিশর থেকে আনা সব খাদ্যশস্য খেয়ে ফেললেন, তখন তাঁদের বাবা তাঁদের বললেন, “তোমরা ফিরে যাও ও আমাদের জন্য আরও কিছু খাদ্যশস্য কিনে আনো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা মিসর হইতে যে শস্য আনিয়াছিলেন, সে সমস্ত ভক্ষিত হইলে তাঁহাদের পিতা তাঁহাদিগকে কহিলেন, তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু ভক্ষ্য কিনিয়া আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা মিসর হইতে যে শস্য আনিয়াছিলেন, সেই সমস্ত ভক্ষিত হইলে তাঁহাদের পিতা তাঁহাদিগকে কহিলেন, তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু ভক্ষ্য কিনিয়া আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর দেশ থেকে ইস্রায়েলের, অর্থাৎ যাকোবের ছেলেরা যে শস্য এনেছিল তা শেষ হয়ে গেলে পর তাদের বাবা বললেন, “তোমরা আবার গিয়ে আমাদের জন্য কিছু শস্য কিনে আন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর দেশ থেকে ইসরাইলের, অর্থাৎ ইয়াকুবের ছেলেরা যে শস্য এনেছিল তা শেষ হয়ে গেলে পর তাদের পিতা বললেন, “তোমরা আবার গিয়ে আমাদের জন্য কিছু শস্য কিনে আন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর থেকে তারা যে খাদ্যশস্য নিয়ে এসেছিল সব ফুরিয়ে যাওয়ার পর যাকোব তাদের বললেন, তোমরা গিয়ে আরও কিছু খাদ্যশস্য কিনে আন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশর থেকে আনা সব শস্যই লোকরা খেয়ে শেষ করে ফেলল| যখন সেইসব শস্য শেষ হল, যাকোব তার দুটি পুত্রকে বলল, “মিশরে গিয়ে খাবার জন্য আরও শস্য কিনে আনো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁরা মিশর থেকে যে শস্য এনেছিলেন, সে সমস্ত খাওয়া হয়ে গেলে তাঁদের বাবা তাঁদেরকে বললেন, “তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু খাবার কিনে আন।”