Genesis 43:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পান্থনিবাসে গিয়ে নিজ নিজ বস্তা খুললাম, আর দেখুন, প্রত্যেক জনের বস্তার মুখে তার টাকা, ঠিক পরিমাণেই আমাদের টাকা আছে; পুনরায় তা আমরা নিয়ে এসেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু রাত্রিযাপনের জন্য আমরা একটি স্থানে থেমে আমাদের বস্তাগুলি খুলেছিলাম এবং আমাদের প্রত্যেকেই বস্তার মুখে নিজের নিজের রুপো—একেবারে নির্ভুল ওজনের রুপো—খুঁজে পেয়েছিলাম। তাই আমরা তা নিজেদের সঙ্গে করে ফিরিয়ে এনেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে উত্তরণ স্থানে গিয়া আপন আপন ছালা খুলিলাম, আর দেখুন, প্রত্যেক জনের ছালার মুখে তাহার টাকা, যথাতৌল আমাদের টাকা আছে; তাহা আমরা পুনরায় হস্তে করিয়া আনিয়াছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে উত্তরণ স্থানে গিয়া আপন আপন ছালা খুলিলাম, আর দেখুন, প্রত্যেক জনের ছালার মুখে তাহার টাকা, যথা পরিমাণেই আমাদের টাকা আছে; তাহা আমরা পুনরায় হস্তে করিয়া আনিয়াছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ফিরে যাবার পথে বিশ্রামের জায়গায় পৌঁছে আমাদের বস্তা খুলতেই দেখি আমাদের পুরো টাকাই যার যার বস্তার মুখে রয়েছে। আমরা এখন সেই টাকা ফিরিয়ে এনেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ফিরে যাবার পথে বিশ্রামের জায়গায় পৌঁছে আমাদের বস্তা খুলতেই দেখি আমাদের পুরো টাকাই যার যার বস্তার মুখে রয়েছে। আমরা এখন সেই টাকা ফিরিয়ে এনেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ফেরার পথে এক জায়গায় রাত কাটাতে গিয়ে আমাদের বস্তা খুলে দেখলাম প্রত্যেকের বস্তার মুখে তার পুরো টাকাটাই রয়েছে। আমরা সেই টাকা ফেরত নিয়ে এসেছি। তাছাড়াও খাদ্য কেনার জন্য আরও টাকা এনেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাড়ী ফেরার পথে আমরা বস্তা খুলে প্রত্যেক বস্তায় আমাদের টাকা খুঁজে পেলাম| আমরা জানি না টাকা সেখানে কি করে এলো| কিন্তু আমরা সেই টাকা ফেরৎ‌ দেবার জন্য নিয়ে এসেছি| আর এবারের শস্য কেনার জন্যও টাকা এনেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ভাড়া নেওয়া জায়গায় গিয়ে নিজের নিজের থলে খুললাম, আর দেখুন, প্রত্যেক জনের থলের মুখে তার টাকা, যেমন আমাদের আনা টাকা আছে; তা আমরা আবার হাতে করে এনেছি;