Genesis 43:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে তাঁদেরকে ইউসুফের বাড়ির ভিতরে নিয়ে গিয়ে পানি দিল, তাতে তাঁরা পা ধুলেন এবং সে তাঁদের গাধাগুলোকে আহার দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই গোমস্তা তাঁদের যোষেফের বাড়িতে নিয়ে গেলেন, তাঁদের পা ধোয়ার জন্য তাঁদের জল দিলেন এবং তাঁদের গাধাগুলির জন্য জাবনার জোগান দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে তাঁহাদিগকে যোষেফের বাটীর ভিতরে লইয়া গিয়া জল দিল, তাহাতে তাঁহারা পা ধুইলেন, এবং সে তাঁহাদের গর্দ্দভদিগকে আহার দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে তাঁহাদিগকে যোষেফের বাটীর ভিতরে লইয়া গিয়া জল দিল, তাহাতে তাঁহারা পা ধুইলেন, এবং সে তাঁহাদের গর্দভদিগকে আহার দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সে সবাইকে যোষেফের বাড়ীর ভিতরে নিয়ে গিয়ে জল দিল আর তারা পা ধু’ল। সে তাদের গাধাগুলোকেও খেতে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সে সবাইকে ইউসুফের বাড়ীর ভিতরে নিয়ে গিয়ে পানি দিল আর তারা পা ধু’ল। সে তাদের গাধাগুলোকেও খেতে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেওয়ান তাদের যোষেফের বাড়ির ভিতর নিয়ে গিয়ে পা ধোয়ার জল দিল এবং তাদের গাধাগুলোকে জাবনা দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যটি তাদের যোষেফের বাড়ী নিয়ে গেল| সে তাদের জল দিলে তারা পা ধুয়ে নিল| তারপর সে তাদের গাধাদের খাবার খেতে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে তাঁদেরকে যোষেফের বাড়ির ভিতরে নিয়ে গিয়ে জল দিল, তাতে তাঁরা পা ধুলেন এবং সে তাঁদের গাধাগুলিকে খাবার দিল।