Genesis 43:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মধ্যাহ্নে ইউসুফ আসবেন বলে তাঁরা উপহার সাজালেন, কেননা তাঁরা শুনেছিলেন যে, সেখানে তাঁদেরকে আহার করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুপুরে যোষেফ আসবেন বলে তাঁরা তাঁদের উপহারসামগ্রী প্রস্তুত করে রাখলেন, কারণ তাঁরা শুনেছিলেন যে সেখানে তাঁদের ভোজনপান করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মধ্যাহ্নে যোষেফ আসিবেন বলিয়া তাঁহারা উপঢৌকন সাজাইলেন, কেননা তাঁহারা শুনিয়াছিলেন যে, সেখানে তাঁহাদিগকে আহার করিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মধ্যাহ্নে যোষেফ আসিবেন বলিয়া তাঁহারা উপঢৌকন সাজাইলেন, কেননা তাঁহারা শুনিয়াছিলেন যে, সেখানে তাঁহাদিগকে আহার করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ দুপুরে আসবেন বলে তারা তাদের উপহারগুলো ঠিক করে রাখল। তারা শুনেছিল তাদের খাওয়া-দাওয়া সেখানেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ দুপুরে আসবেন বলে তারা তাদের উপহারগুলো ঠিক করে রাখল। তারা শুনেছিল তাদের খাওয়া-দাওয়া সেখানেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ দুপুরে বাড়িতে আসবেন শুনে তারা তাঁর জন্য উপহারসামগ্রী সাজিয়ে রাখল। তারা শুনেছিল যে সেখানেই তাদের খাওয়াদাওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাইরা শুনতে পেল যে তারা যোষেফের সঙ্গে খাবে| তাই তারা দুপুর পর্যন্ত তাদের উপহার সাজাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দুপুরে যোষেফ আসবেন বলে তাঁরা উপহার সাজালেন, কারণ তাঁরা শুনেছিলেন যে, সেখানে তাঁদেরকে খাবার খেতে হবে।