Genesis 43:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা বললেন, আপনার গোলাম আমাদের পিতা সহিসালামতে আছেন, তিনি এখনও জীবিত আছেন। পরে তাঁরা ভূমিতে উবুড় হয়ে সম্মান দেখালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা উত্তর দিলেন, “আপনার দাস আমাদের বাবা এখনও বেঁচে আছেন ও ভালোই আছেন।” এবং তাঁরা তাঁর সামনে মাটিতে উবুড় হয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা কহিলেন, আপনার দাস আমাদের পিতা কুশলে আছেন, তিনি এখনও জীবিত আছেন। পরে তাঁহারা মস্তক নমনপূর্ব্বক প্রণিপাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা কহিলেন, আপনার দাস আমাদের পিতা কুশলে আছেন, তিনি এখনও জীবিত আছেন। পরে তাঁহারা মস্তক নমনপূর্বক প্রণিপাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা বলল, “আপনার দাস আমাদের বাবা এখনও বেঁচে আছেন এবং ভালই আছেন।” এই বলে তারা মাটিতে মাথা ঠেকিয়ে যোষেফকে সম্মান জানাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা বলল, “আপনার গোলাম আমাদের পিতা এখনও বেঁচে আছেন এবং ভালই আছেন।” এই বলে তারা মাটিতে উবুড় হয়ে ইউসুফকে সম্মান দেখাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা মাথা নুইয়ে প্রণাম করে বলল, আজ্ঞে হ্যাঁ, আপনার দাস ভালই আছেন এবং এখনও বেঁচে রয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাইরা উত্তর দিল, “হ্যাঁ, মহাশয়, আমাদের পিতা এখনও জীবিত আছেন|” তারপর তারা আবার যোষেফের সামনে হাঁটু গেড়ে তাঁকে প্রণাম করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা বললেন, “আপনার দাস আমাদের বাবা ভালো আছেন, তিনি এখনও জীবিত আছেন।” পরে তাঁরা উপুড় হয়ে প্রণাম করলেন।