Genesis 43:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসুফ তাঁর ভাই বিন্ইয়ামীনকে, তাঁর সহোদরকে দেখে বললেন, তোমাদের যে ছোট ভাইয়ের কথা আমাকে বলেছিলে, সে কি এই? আর তিনি বললেন, বৎস, আল্লাহ্ তোমার প্রতি অনুগ্রহ করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি চোখ তুলে তাকিয়ে যেই না তাঁর ভাই বিন্যামীনকে, তাঁর সহোদর ভাইকে দেখতে পেলেন, তিনি জিজ্ঞাসা করলেন, “এই কি তোমাদের সেই ছোটো ভাই, যার কথা তোমরা আমাকে বলেছিলে?” আর তিনি বললেন, “বাছা, ঈশ্বর তোমার প্রতি মঙ্গলময় হোন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোষেফ চক্ষু তুলিয়া আপন ভাই বিন্যামীনকে, আপন সহোদরকে দেখিয়া কহিলেন, তোমাদের যে ছোট ভাইয়ের কথা আমাকে বলিয়াছিলে, সে কি এই? আর তিনি কহিলেন, বৎস, ঈশ্বর তোমার প্রতি অনুগ্রহ করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোষেফ চক্ষু তুলিয়া আপন ভাই বিন্যামীনকে, আপন সহোদরকে দেখিয়া কহিলেন, তোমাদের যে ছোট ভাইয়ের কথা আমাকে বলিয়াছিলে, সে কি এই? আর তিনি কহিলেন, বৎস, ঈশ্বর তোমার প্রতি অনুগ্রহ করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ চারদিকে চেয়ে তাঁর নিজের ভাই বিন্যামীনকে দেখে বললেন, “এ-ই কি তোমাদের সেই ছোট ভাই যার কথা তোমরা আমাকে বলেছিলে?” তারপর তিনি বিন্যামীনকে বললেন, “ঈশ্বর তোমাকে দয়া করুন!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ চারদিকে চেয়ে তাঁর নিজের ভাই বিন্ইয়ামীনকে দেখে বললেন, “এ-ই কি তোমাদের সেই ছোট ভাই যার কথা তোমরা আমাকে বলেছিলে?” তারপর তিনি বিন্ইয়ামীনকে বললেন, “আল্লাহ্ তোমাকে রহমত দান করুন!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তাঁর সহোদর ভাই বিন্যামীনকে দেখে বললেন, তোমরা যে ছোট ভাইয়ের কথা বলেছিলে সে কি এই? তিনি বিন্যামীনকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যোষেফ বিন্যামীনকে দেখতে পেলেন| (বিন্যামীন ও যোষেফ ছিলেন এক মায়ের সন্তান|) যোষেফ বললেন, “এই কি তোমাদের ছোট ভাই যার সম্বন্ধে তোমরা আমায় বলেছিলে?” তারপর যোষেফ বিন্যামীনকে বললেন, “বৎস, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোষেফ চোখ তুলে নিজের ভাই বিন্যামীনকে, নিজের ভাইকে দেখে বললেন, “তোমাদের যে ছোট ভাইয়ের কথা আমাকে বলেছিলে, সে কি এই?” আর তিনি বললেন, “বৎস, ঈশ্বর তোমার প্রতি অনুগ্রহ করুন।”