Genesis 43:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি মুখ ধুয়ে বাইরে আসলেন ও নিজেকে সংযত করে খাদ্য পরিবেশন করতে হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিজের মুখ ধুয়ে নেওয়ার পর, নিজেকে সংযত করে তিনি বাইরে বেরিয়ে এসে বললেন, “খাবার পরিবেশন করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি মুখ ধুইয়া বাহিরে আসিলেন, ও আত্মসম্বরণপূর্ব্বক খাদ্য পরিবেষণ করিতে আজ্ঞা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি মুখ ধুইয়া বাহিরে আসিলেন, ও আত্মসম্বরণপূর্বক খাদ্য পরিবেশন করিতে আজ্ঞা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে চোখ-মুখ ধুয়ে তিনি বের হয়ে আসলেন এবং নিজেকে সামলে নিয়ে খাবার পরিবেশনের হুকুম দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে চোখ-মুখ ধুয়ে তিনি বের হয়ে আসলেন এবং নিজেকে সামলে নিয়ে খাবার পরিবেশনের হুকুম দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তিনি চোখ মুখ ধুয়ে বাইরে এলেন এবং আত্মসংবরণ করে খাবার দিতে আদেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যোষেফ তাঁর মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এলেন| নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, “এখন খাবার সময় হয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি মুখ ধুয়ে বাইরে আসলেন ও নিজেকে সামলে খাবার পরিবেশন করতে আদেশ দিলেন।