Genesis 43:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁর জন্য পৃথক ও তাঁর ভাইদের জন্য পৃথক এবং তাঁর সঙ্গে ভোজনকারী মিসরীয়দের জন্য পৃথক পরিবেশন করা হল, কেননা ইবরানীদের সঙ্গে মিসরীয়েরা আহার করে না; কারণ তা মিসরীয়দের ঘৃণিত কর্ম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আলাদা আলাদা করে তাঁর জন্য, তাঁর ভাইদের জন্য এবং তাঁর সাথে যে মিশরীয়রা খেতে বসেছিল, তাদের জন্য খাবার পরিবেশন করল, কারণ মিশরীয়রা হিব্রুদের সাথে ভোজনপান করত না, যেহেতু মিশরীয়দের কাছে তা ঘৃণ্য বলে গণ্য হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহার জন্য পৃথক্ ও তাঁহার ভ্রাতৃগণের জন্য পৃথক্, এবং তাঁহার সঙ্গে ভোজনকারী মিস্রীয়দের জন্য পৃথক্ পরিবেষণ করা হইল, কেননা ইব্রীয়দের সহিত মিস্রীয়েরা আহার ব্যবহার করে না; কারণ তাহা মিস্রীয়দের ঘৃণিত কর্ম্ম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহার জন্য পৃথক ও তাঁহার ভ্রাতৃগণের জন্য পৃথক, এবং তাঁহার সঙ্গে ভোজনকারী মিসরীয়দের জন্য পৃথক পরিবেশন করা হইল, কেননা ইব্রীয়দের সহিত মিসরীয়েরা আহার ব্যবহার করে না; কারণ তাহা মিসরীয়দের ঘৃণিত কর্ম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরিবেশনকারীরা যোষেফকে, তাঁর ভাইদের এবং যে মিসরীয়েরা যোষেফের বাড়ীতে খেত, তাদের আলাদা আলাদা জায়গায় খেতে দিল। মিসরীয়েরা ইব্রীয়দের সংগে খাওয়া-দাওয়া করত না, কারণ সেটা ছিল তাদের কাছে একটা ঘৃণার কাজ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরিবেশনকারীরা ইউসুফকে, তাঁর ভাইদের এবং যে মিসরীয়রা ইউসুফের বাড়ীতে খেত, তাদের আলাদা আলাদা জায়গায় খেতে দিল। মিসরীয়রা ইবরানীদের সংগে খাওয়া-দাওয়া করত না, কারণ সেটা ছিল তাদের কাছে একটা ঘৃণার কাজ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁকে, তাঁর ভাইদের এবং তাঁর সঙ্গে মিশরী লোক যারা খেতে বসেছিল, সকলকেই পৃথক পৃথক ভাবে খাদ্য পরিবেশন করা হল। কারণ মিশরীরা হিব্রুদের সঙ্গে একত্রে খায় না, তাদের কাছে এটা গর্হিত কর্ম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যরা যোষেফের জন্য একটা টেবিলে ব্যবস্থা করল| অন্য টেবিলে তাঁর ভাইদের বসার ব্যবস্থা হল, এছাড়া মিশরীয়দের জন্য আলাদা আরেকটা টেবিলে ব্যবস্থা করা হল| মিশরীয়রা মনে মনে বিশ্বাস করত যে ইব্রীয়দের সঙ্গে বসে তাদের খাওয়াটা উচিত কাজ নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁর জন্য আলাদা ও তাঁর ভাইদের জন্য আলাদা এবং তাঁর সঙ্গে ভোজনকারী মিশরীয়দের জন্য আলাদা পরিবেশন করা হল, কারণ ইব্রীয়দের সঙ্গে মিশরীয়েরা খাবার খায় না; কারণ তা মিশরীয়দের ঘৃণার কাজ।