Genesis 43:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তুমি আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠাও, তবে আমরা গিয়ে তোমার জন্য খাদ্যশস্য ক্রয় করে আনবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনি যদি আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠান, তবেই আমরা সেখানে যাব ও আপনার জন্য খাদ্যশস্য কিনে আনব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি তুমি আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠাও, তবে আমরা গিয়া তোমার জন্য ভক্ষ্য কিনিয়া আনিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি তুমি আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠাও, তবে আমরা গিয়া তোমার জন্য ভক্ষ্য কিনিয়া আনিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যদি আমাদের ভাইকে আমাদের সংগে যেতে দাও তবেই আমরা গিয়ে তোমার জন্য শস্য কিনে আনতে পারব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যদি আমাদের ভাইকে আমাদের সংগে যেতে দাও তবেই আমরা গিয়ে তোমার জন্য শস্য কিনে আনতে পারব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি যদি ভাইকে আমাদের সঙ্গে পাঠান তাহলে আমরা খাদ্যশস্য কিনতে যেতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি বিন্যামীনকে আমাদের সঙ্গে পাঠালে আমরা আবার শস্য কিনতে যেতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠাও, তবে আমরা গিয়ে তোমার জন্য খাবার কিনে আনব।