Genesis 43:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইল বললেন, তোমরা আমার সঙ্গে কেন এমন খারাপ আচরণ করলে? ঐ ব্যক্তিকে কেন বলেছো যে, তোমাদের আর এক ভাই আছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল জিজ্ঞাসা করলেন, “সেই লোকটিকে একথা বলে কেন তোমরা আমার উপর এই বিপত্তি ডেকে এনেছ যে তোমাদের অন্য একটি ভাই আছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল কহিলেন, আমার সহিত এমন কুব্যবহার কেন করিয়াছ? ঐ ব্যক্তিকে কেন বলিয়াছ যে, তোমাদের আর এক ভাই আছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল কহিলেন, তোমরা আমার সহিত এমন কুব্যবহার কেন করিয়াছ? ঐ ব্যক্তিকে কেন বলিয়াছ যে, তোমাদের আর এক ভাই আছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েল বললেন, “তোমরা আমার সংগে কেন এমন খারাপ ব্যবহার করলে? তোমাদের যে আর একজন ভাই আছে সেই কথা কেন বলতে গেলে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইসরাইল বললেন, “তোমরা আমার সংগে কেন এমন খারাপ ব্যবহার করলে? তোমাদের যে আর একজন ভাই আছে সেই কথা কেন বলতে গেলে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল বললেন, তোমরা কেন আমার এই অমঙ্গল করলে? কেন তোমরা তাঁকে বলতে গেলে যে তোমাদের আরও এক ভাই আছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল বললেন, “কেন তোমরা তাঁকে বললে যে তোমাদের আরেক ভাই রয়েছে? কেন তোমরা আমায় এই রকম বিপদে ফেললে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েল বললেন, “আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করেছ? ঐ ব্যক্তিকে কেন বলেছ যে, তোমাদের আর এক ভাই আছে?”