Genesis 43:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদা তাঁর পিতা ইসরাইলকে আরও বললেন, বালকটিকে আমার সঙ্গে পাঠিয়ে দাও; আমরা প্রস্থান করি, তাতে তুমি ও আমাদের ছেলেমেয়েরা এবং আমরা বাঁচবো, কেউ মরবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহূদা তাঁর বাবা ইস্রায়েলকে বললেন, “বালকটিকে আমার সঙ্গে পাঠিয়ে দিন এবং আমরা এখনই রওনা দেব, যেন আমরা ও আপনি এবং আমাদের সন্তানেরা বাঁচতে পারি এবং না মরি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা আপন পিতা ইস্রায়েলকে আরও কহিলেন, বালকটীকে আমার সঙ্গে পাঠাইয়া দেও; আমরা উঠিয়া প্রস্থান করি, তাহাতে তুমি ও আমাদের বালকেরা ও আমরা বাঁচিব; কেহ মরিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা আপন পিতা ইস্রায়েলকে আরও কহিলেন, বালকটিকে আমার সঙ্গে পাঠাইয়া দেও; আমরা উঠিয়া প্রস্থান করি, তাহাতে তুমি ও আমাদের বালকেরা ও আমরা বাঁচিব; কেহ মরিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহূদা তার বাবাকে বলল, “ওকে আমার সংগে যেতে দাও। আমরা তাড়াতাড়ি করে রওনা হয়ে যাই যাতে তুমি ও আমরা এবং আমাদের ছেলেমেয়েরা প্রাণে বেঁচে থাকি, মারা না যাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন এহুদা তার বাবাকে বলল, “ওকে আমার সংগে যেতে দাও। আমরা তাড়াতাড়ি করে রওনা হয়ে যাই যাতে তুমি ও আমরা এবং আমাদের ছেলেমেয়েরা প্রাণে বেঁচে থাকি, মারা না যাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা তার পিতা ইসরায়েলকে বলল, ছেলেটিকে আমার সঙ্গে পাঠান, আমরা এখনই রওনা হই। তাহলে আমরা বাঁচতে পারব। আপনি, আমাদের শিশুসন্তানগুলি বা আমরা কেউ মরব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিহূদা তার পিতা ইস্রায়েলকে বলল, “বিন্যামীনকে আমার সঙ্গে যেতে দিন| আমি তার যত্ন নেব| আমাদের মিশরে যেতেই হবে, না গেলে আমরা সবাই মারা যাব, এমনকি আমাদের সন্তানরাও মরবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা নিজের বাবা ইস্রায়েলকে আরও বললেন, “বালকটিকে আমার সঙ্গে পাঠিয়ে দাও; আমরা উঠে চলে যাই, তাতে তুমি ও আমাদের বালকেরা ও আমরা বাঁচব; কেউ মরব না।