Genesis 44:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসুফ তাঁর বাড়ির তত্ত্বাবধায়ককে হুকুম করলেন, এই লোকদের বস্তায় যত শস্য ধরে পূর্ণ করে দাও এবং প্রতিজনের টাকা তার বস্তার মুখে রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফ তাঁর ঘরের গোমস্তাকে এই নির্দেশগুলি দিলেন: “এই লোকেরা যতখানি খাদ্যশস্য বয়ে নিয়ে যেতে পারে, ততখানি করে দিয়ে ওদের বস্তাগুলি ভরে দাও, এবং প্রত্যেকের বস্তার মুখে তাদের রুপো রেখে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোষেফ আপন গৃহাধ্যক্ষকে আজ্ঞা করিলেন, এই লোকদের ছালায় যত শস্য ধরে, ভরিয়া দেও, এবং প্রতিজনের টাকা তাহার ছালার মুখে রাখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোষেফ আপন গৃহাধ্যক্ষকে আজ্ঞা করিলেন, এই লোকদের ছালায় যত শস্য ধরে ভরিয়া দেও, এবং প্রতিজনের টাকা তাহার ছালার মুখে রাখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যোষেফ তাঁর বাড়ীর তদারককারীকে এই বলে আদেশ দিলেন, “শস্য এরা যা নিয়ে যেতে পারে তা-ই তাদের বস্তায় ভরে দিয়ো, আর প্রত্যেকের টাকা তার বস্তার মুখে দিয়ে দিয়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইউসুফ তাঁর বাড়ীর তদারককারীকে এই বলে হুকুম দিলেন, “শস্য এরা যা নিয়ে যেতে পারে তা-ই তাদের বস্তায় ভরে দিয়ো, আর প্রত্যেকের টাকা তার বস্তার মুখে দিয়ে দিয়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তাঁর দেওয়ানকে আদেশ দিলেন, এই লোকগুলির বস্তা বোঝাই করে শস্য দাও এবং প্রত্যেকের বস্তার মুখে তার টাকা রেখে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যোষেফ তাঁর ভৃত্যদের এক আদেশ দিয়ে বললেন, “ওদের প্রত্যেকের বস্তা বইবার ক্ষমতা অনুসারে শস্য ভর্ত্তি করে দাও| আর প্রত্যেকের টাকাও তাদের শস্যের সঙ্গে রেখে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোষেফ বাড়ির পরিচালককে আজ্ঞা করলেন, এই লোকদের থলেতে যত শস্য ধরে, ভরে দাও এবং প্রতিজনের টাকা তার থলের মুখে রাখ।