Genesis 44:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বললো, ভাল, তোমাদের কথা অনুসারেই হোক; যার কাছে তা পাওয়া যাবে, সে আমার গোলাম হবে, কিন্তু আর সকলে নির্দোষ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তবে ঠিক আছে,” তিনি বললেন, “তোমাদের কথানুসারেই তা হোক। যার কাছে সেটি পাওয়া যাবে সে আমার ক্রীতদাস হয়ে যাবে; তোমাদের মধ্যে বাদবাকি সবাই দোষমুক্ত হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কহিল, ভাল, এক্ষণে তোমাদের কথানুসারেই হউক; যাহার কাছে তাহা পাওয়া যাইবে, সে আমার দাস হইবে, কিন্তু আর সকলে নির্দ্দোষ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে বলিল, ভাল, এক্ষণে তোমাদের কথানুসারেই হউক; যাহার কাছে তাহা পাওয়া যাইবে, সে আমার দাস হইবে, কিন্তু আর সকলে নির্দোষ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই তদারককারী বলল, “বেশ, তোমরা যা বললে তা-ই হোক। কিন্তু যার কাছে সেই বাটি পাওয়া যাবে কেবল সে-ই আমার দাস হয়ে থাকবে। অন্য কারও কোন দোষ থাকবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই তদারককারী বলল, “বেশ, তোমরা যা বললে তা-ই হোক। কিন্তু যার কাছে সেই পেয়ালা পাওয়া যাবে কেবল সে-ই আমার গোলাম হয়ে থাকবে। অন্য কারও কোন দোষ থাকবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেওয়ান বলল, বেশ, তোমাদের কথাই মেনে নিলাম আমি। যার কাছে পাওয়া যাবে সে হবে আমার ক্রীতদাস, কিন্তু বাকী সকলে ছাড়া পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যটি বলল, “আমরা তোমাদের কথা মতই কাজ করব| কিন্তু আমি সেই জনকে হত্যা করব না| আমি রূপোর পেয়ালা খুঁজে পেলে সেই জন আমার দাস হবে, অন্যরা যেতে পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে বলল, “ভাল, এক্ষণে তোমাদের কথানুসারেই হোক; যার কাছে তা পাওয়া যাবে, সে আমার দাস হবে, কিন্তু আর সবাই নির্দোষ হবে।”