Genesis 44:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে জ্যেষ্ঠ থেকে আরম্ভ করে কনিষ্ঠের বস্তা পর্যন্ত খুঁজে দেখলো, আর বিন্ইয়ামীনের বস্তায় সেই বাটি পাওয়া গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সেই গোমস্তা খানাতল্লাশি করার জন্য এগিয়ে গেলেন, বড়ো থেকে শুরু করে ছোটো জনের কাছে গিয়ে খানাতল্লাশি শেষ করলেন। আর সেই পানপাত্রটি বিন্যামীনের বস্তাতে পাওয়া গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে জ্যেষ্ঠ অবধি আরম্ভ করিয়া কনিষ্ঠ পর্য্যন্ত খুঁজিল; আর বিন্যামীনের ছালায় সেই বাটি পাওয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে জ্যেষ্ঠ অবধি আরম্ভ করিয়া কনিষ্ঠ পর্যন্ত খুঁজিল; আর বিন্যামীনের ছালায় সেই বাটি পাওয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই তদারককারী তখন বড় ভাইয়ের বস্তা থেকে আরম্ভ করে ছোট ভাইয়ের বস্তা পর্যন্ত খুঁজে দেখল, আর বিন্যামীনের বস্তায় সেই বাটি পাওয়া গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই তদারককারী তখন বড় ভাইয়ের বস্তা থেকে শুরু করে ছোট ভাইয়ের বস্তা পর্যন্ত খুঁজে দেখল, আর বিন্ইয়ামীনের বস্তায় সেই পেয়ালা পাওয়া গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তখন বড় থেকে আরম্ভ করে ছোট পর্যন্ত সকলের বস্তা পরীক্ষা করে দেখল, আর বিন্যামীনের বস্তায় সেই পানপাত্রটি পাওয়া গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যটি বস্তাগুলি দেখতে লাগল| জ্যেষ্ঠ থেকে শুরু করে কনিষ্ঠের বস্তা খুঁজে দেখলে বিন্যামীনের বস্তায় সেই পেয়ালা খুঁজে পাওয়া গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে বড় থেকে আরম্ভ করে ছোট পর্যন্ত খুঁজল; আর বিন্যামীনের থলেতে সেই বাটি পাওয়া গেল।