Genesis 44:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁরা তাদের কাপড় ছিঁড়লেন ও নিজ নিজ গর্দভে বস্তা চাপিয়ে নগরে ফিরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা দেখে, তাঁরা তাঁদের পোশাক ছিঁড়ে ফেললেন। পরে তাঁরা সবাই তাঁদের গাধার পিঠে বোঝা চাপিয়ে নগরে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহারা আপন আপন বস্ত্র চিরিলেন, ও আপন আপন গর্দ্দভে ছালা চাপাইয়া নগরে ফিরিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহারা আপন আপন বস্ত্র চিরিলেন, ও আপন আপন গর্দভে ছালা চাপাইয়া নগরে ফিরিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ব্যাপার দেখে তারা তাদের কাপড় ছিঁড়ল। তারপর তারা তাদের গাধার পিঠে প্রত্যেকের বস্তা চাপিয়ে আবার শহরে ফিরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই ব্যাপার দেখে তারা তাদের কাপড় ছিঁড়ল। তারপর তারা তাদের গাধার পিঠে প্রত্যেকের বস্তা চাপিয়ে আবার শহরে ফিরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন দুঃখে নিজেদের পোষাক ছিঁড়ে ফেলল এবং গাধার পিঠে বস্তা চাপিয়ে সকলে নগরে ফিরে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাইরা এতে অত্যন্ত দুঃখিত হল| তারা তাদের শোক প্রকাশ করতে জামা ছিঁড়ে ফেলল| নিজেদের বস্তা আবার গাধায় চাপিয়ে শহরে ফিরে চলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁরা নিজের নিজের পোশাক ছিঁড়লেন ও নিজের নিজের গাধায় থলে চাপিয়ে নগরে ফিরে গেলেন।