Genesis 44:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এহুদা ও তাঁর ভাইয়েরা ইউসুফের বাড়িতে এলেন; তিনি তখনও সেখানে ছিলেন; আর তাঁরা তাঁর সম্মুখে মাটিতে উবুড় হয়ে পড়লেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা ও তাঁর ভাইয়েরা যখন ফিরে এলেন, যোষেফ তখনও বাড়ির মধ্যেই ছিলেন, এবং তাঁরা তাঁর সামনে গিয়ে মাটিতে উবুড় হয়ে পড়লেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহূদা ও তাঁহার ভ্রাতৃগণ যোষেফের বাটীতে আসিলেন; তিনি তখনও তথায় ছিলেন; আর তাঁহারা তাঁহার অগ্রে ভূতলে পড়িলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহূদা ও তাঁহার ভ্রাতৃগণ যোষেফের বাটীতে আসিলেন; তিনি তখনও তথায় ছিলেন; আর তাঁহারা তাঁহার অগ্রে ভূতলে পড়িলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা ও তার ভাইয়েরা যে সময় যোষেফের বাড়ীতে গেল যোষেফ তখনও সেখানে ছিলেন। তারা তাঁর সামনে গিয়ে মাটিতে উবুড় হয়ে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা ও তার ভাইয়েরা যে সময় ইউসুফের বাড়ীতে গেল ইউসুফ তখনও সেখানে ছিলেন। তারা তাঁর সামনে গিয়ে মাটিতে উবুড় হয়ে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা ও তার ভাইয়েরা যোষেফের বাড়িতে গেল। যোষেফ তখন বাড়িতেই ছিলেন। তারা সকলে গিয়ে তাঁর সামনে প্রণিপাত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা তার ভাইদের নিয়ে যোষেফের বাড়ী গেল| যোষেফ তখনও বাড়ীতে ছিলেন| ভাইরা তার সামনে মাটিতে পড়ে তাকে প্রণাম করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহূদা ও তাঁর ভাইরা যোষেফের বাড়িতে আসলেন; তিনি তখনও সেখানে ছিলেন; আর তাঁরা তাঁর আগে মাটিতে পড়লেন।