Genesis 44:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসুফ তাঁদেরকে বললেন, তোমরা এ কেমন কাজ করলে? আমার মত ব্যক্তি অবশ্য গণনা করতে পারে, তা কি তোমরা জান না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফ তাঁদের বললেন, “তোমরা এ কী কাজ করলে? তোমরা কি জানো না যে আমার মতো একজন লোকগণনা করে সবকিছু খুঁজে বের করতে পারে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোষেফ তাঁহাদিগকে কহিলেন, তোমরা এ কেমন কার্য্য করিলে? আমার মত পুরুষ অবশ্য গণনা করিতে পারে, ইহা কি তোমরা জান না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোষেফ তাঁহাদিগকে কহিলেন, তোমরা এ কেমন কার্য করিলে? আমার মত পুরুষ অবশ্য গণনা করিতে পারে, ইহা কি তোমরা জান না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যোষেফ তাদের বললেন, “তোমরা এ কি করেছ? আমার মত লোক যে সত্যিই সব কিছু গুণে বের করতে পারে তা কি তোমরা জানতে না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইউসুফ তাদের বললেন, “তোমরা এ কি করেছ? আমার মত লোক যে সত্যিই সব কিছু গুণে বের করতে পারে তা কি তোমরা জানতে না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তাদের বললেন, তোমরা কেন এমন কাজ করলে? তোমরা কি জান না যে আমার মত লোক দৈব গণনা করতে পারে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ তাদের বললেন, “তোমরা কেন এ কাজ করেছ| তোমরা কি জানতে না যে আমি গণনা করতে পারি? এ কাজে আমার থেকে ভালো কেউ নেই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোষেফ তাঁদেরকে বললেন, “তোমরা এ কেমন কাজ করলে? আমার মত পুরুষ অবশ্য গণনা করতে পারে, এটা কি তোমরা জান না?”