Genesis 44:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদা বললেন, আমরা মালিকের কাছে কি উত্তর দেব? কি কথা বলবো? কিসেই বা নিজেদের নির্দোষ দেখাব? আল্লাহ্ তাঁর গোলামদের অপরাধ প্রকাশ করেছেন, দেখুন, আমরা ও যার কাছে বাটি পাওয়া গেছে, সকলেই মালিকের গোলাম হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার প্রভুর কাছে আমরা কী আর বলব?” যিহূদা উত্তর দিলেন। “আমরা কী আর বলব? আমরা কীভাবেই বা আমাদের নির্দোষিতার প্রমাণ দেব? ঈশ্বর আপনার দাসদের দোষ উন্মোচন করে দিয়েছেন। আমরা এখন আমার প্রভুর ক্রীতদাস হয়ে গিয়েছি—আমরা নিজেরা এবং সেই জন, যার কাছে সেই পানপাত্রটি পাওয়া গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা কহিলেন, আমরা প্রভুর নিকটে কি উত্তর দিব? কি কথা কহিব? কিসেই বা আপনাদিগকে নির্দ্দোষ দেখাইব? ঈশ্বর আপনার দাসদের অপরাধ প্রকাশ করিয়াছেন, দেখুন, আমরা ও যাহার কাছে বাটি পাওয়া গিয়াছে, সকলেই প্রভুর দাস হইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা কহিলেন, আমরা প্রভুর নিকটে কি উত্তর দিব? কি কথা বলিব? কিসেই বা আপনাদিগকে নির্দোষ দেখাইব? ঈশ্বর আপনার দাসদের অপরাধ প্রকাশ করিয়াছেন, দেখুন, আমরা ও যাহার কাছে বাটি পাওয়া গিয়াছে, সকলেই প্রভুর দাস হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা বলল, “হুজুরকে আমরা আর কি বলব? কি উত্তরই বা দেব? আর কেমন করেই বা নিজেদের নির্দোষ বলে প্রমাণ করব? আপনার দাসদের দোষ তো ঈশ্বরই দেখিয়ে দিয়েছেন। যার কাছে সেই বাটিটা পাওয়া গেছে সে আর আমরা সবাই হুজুরের দাস হলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা বলল, “হুজুরকে আমরা আর কি বলব? কি জবাবই বা দেব? আর কেমন করেই বা নিজেদের নির্দোষ বলে প্রমাণ করব? আপনার গোলামদের দোষ তো আল্লাহ্ই দেখিয়ে দিয়েছেন। যার কাছে সেই পেয়ালাটা পাওয়া গেছে সে আর আমরা সবাই হুজুরের গোলাম হলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা বলল, মহাশয়, আপনাকে আমরা আর কি বলব? কি করে আমরা আমাদের নির্দোষিতা প্রমাণ করব? ঈশ্বরই আপনার এ দাসদের দোষী করেছেন। আমরা ও যার কাছে সেই পানপাত্র পাওয়া গেছে, সকলেই আপনার দাসত্ব স্বীকার করে নিচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা বলল, “মহাশয়, আমাদের বলবার কিছুই নেই| ব্যাখ্যা করারও পথ নেই| আমরা যে নির্দোষ তা প্রমাণ করারও পথ নেই| অন্য কোন অন্যায় কাজের জন্য ঈশ্বর আমাদের বিচারে দোষী করেছেন| সেইজন্য আমরা সবাই এমনকি, বিন্যামীনও, আপনার দাস হব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা বললেন, “আমরা প্রভুর কাছে কি উত্তর দেব? কি কথা বলব? কিসেই বা নিজেদেরকে নির্দোষ দেখাব? ঈশ্বর আপনার দাসদের অপরাধ প্রকাশ করেছেন, দেখুন, আমরা ও যার কাছে বাটি পাওয়া গিয়েছে, সবাই প্রভুর দাস হলাম।”