Genesis 44:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফ বললেন, না, এমন কাজ আমি কখনও করবো না; যার কাছে বাটি পাওয়া গেছে, সেই আমার গোলাম হবে, কিন্তু তোমরা সহিসালামতে পিতার কাছে প্রস্থান কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যোষেফ বললেন, “এরকম কাজ যেন আমি না করি! শুধু যার কাছে সেই পানপাত্রটি পাওয়া গিয়েছে, সেই লোকটিই আমার ক্রীতদাস হবে। তোমাদের মধ্যে বাদবাকি সবাই শান্তিতে তোমাদের বাবার কাছে ফিরে যাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোষেফ কহিলেন, এমন কর্ম্ম আমা হইতে দূরে থাকুক; যাহার কাছে বাটি পাওয়া গিয়াছে, সেই আমার দাস হইবে, কিন্তু তোমরা কুশলে পিতার নিকটে প্রস্থান কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ কহিলেন, এমন কর্ম আমা হইতে দূরে থাকুক; যাহার কাছে বাটি পাওয়া গিয়াছে, সেই আমার দাস হইবে, কিন্তু তোমরা কুশলে পিতার নিকটে প্রস্থান কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যোষেফ বললেন, “এই কাজ আমি কখনও করতে পারি না। যার কাছে সেই বাটি পাওয়া গেছে কেবল সে-ই আমার দাস হবে। কিন্তু তোমরা নিশ্চিন্তে তোমাদের বাবার কাছে ফিরে যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইউসুফ বললেন, “এই কাজ আমি কখনও করতে পারি না। যার কাছে সেই পেয়ালা পাওয়া গেছে কেবল সে-ই আমার গোলাম হবে। কিন্তু তোমরা নিশ্চিন্তে তোমাদের বাবার কাছে ফিরে যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ বললেন, এমন কাজ আমি করতে পারি না। যার কাছে পানপাত্রটি পাওয়া গেছে, সেই শুধু আমার ক্রীতদাস হবে। তোমরা কুশলে তোমাদের পিতার কাছে ফিরে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যোষেফ বললেন, “আমি তোমাদের সবাইকে দাস করব না| কেবল যে পেয়ালা চুরি করেছে সেই আমার দাস হবে| বাকী তোমরা তোমাদের পিতার কাছে শান্তিতে ফিরে যাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফ বললেন, “এমন কাজ আমার থেকে দূরে থাকুক; যার কাছে বাটি পাওয়া গিয়েছে, সেই আমার দাস হবে, কিন্তু তোমরা ভালোভাবে বাবার কাছে ফিরে যাও।”