Genesis 44:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এহুদা কাছে গিয়ে বললেন, হে মালিক, আরজ করি, আপনার গোলামকে মালিকের কাছে একটি কথা বলতে অনুমতি দিন; এই গোলামের প্রতি আপনার ক্রোধ প্রজ্বলিত না হোক, কারণ আপনি ফেরাউনের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহূদা তাঁর কাছে গিয়ে বললেন: “হে আমার প্রভু, আপনার এই দাসকে ক্ষমা করুন, আমার প্রভুর কাছে আমাকে একটি কথা বলতে দিন। আপনার এই দাসের প্রতি ক্রুদ্ধ হবেন না, যদিও বা আপনি স্বয়ং ফরৌণের সমতুল্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহূদা নিকটে গিয়া কহিলেন, হে প্রভো, বিনয় করি, আপনার দাসকে প্রভুর কর্ণগোচরে একটি কথা বলিতে অনুমতি দিউন; এই দাসের প্রতি আপনার ক্রোধ প্রজ্বলিত না হউক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহূদা নিকটে গিয়া কহিলেন, হে প্রভু, বিনয় করি, আপনার দাসকে প্রভুর কর্ণগোচরে একটি কথা বলিতে অনুমতি দিউন; এই দাসের প্রতি আপনার ক্রোধ প্রজ্বলিত না হউক, কারণ আপনি ফরৌণের তুল্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহূদা যোষেফের কাছে এগিয়ে গিয়ে বলল, “হুজুর, আপনি ফরৌণের জায়গায় আছেন, সেইজন্য আপনার দাসকে আপনার কাছে দু’টি কথা বলবার অনুমতি দিন। আপনার দাসের উপর আপনি রাগ করবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন এহুদা ইউসুফের কাছে এগিয়ে গিয়ে বলল, “হুজুর, আপনি ফেরাউনের জায়গায় আছেন, সেইজন্য আপনার গোলামকে আপনার কাছে দু’টি কথা বলবার অনুমতি দিন। আপনার গোলামের উপর আপনি রাগ করবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা তখন যোষেফের কাছে এগিয়ে গিয়ে বলল, মহাশয়, আপনার এ দাসকে একটি কথা নিবেদন করার অনুমতি দিন। এ দাসের উপর ক্রুদ্ধ হবেন না হুজুর, আপনি, ফারাও-এর সমান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিহূদা যোষেফের কাছে গিয়ে বললেন, “মহাশয়, দয়া করে আমাকে সব কথা পরিস্কার করে আপনাকে বলতে দিন| দয়া করে আমার প্রতি রাগ করবেন না| আমি জানি আপনি ফরৌণের সমান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহূদা কাছে গিয়ে বললেন, “হে প্রভু, অনুরোধ করি, আপনার দাসকে প্রভুর কানে একটি কথা বলতে অনুমতি দিন; এই দাসের প্রতি আপনার রাগ প্রজ্বলিত না হোক, কারণ আপনি ফরৌণের সমান।”