Genesis 44:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কনিষ্ঠের ছালার মুখে তার শস্য ক্রয়ের টাকার সঙ্গে আমার বাটি অর্থাৎ রূপার বাটি রাখ। তখন সে ইউসুফের উক্ত কথানুসারে কাজ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে খাদ্যশস্যের জন্য আনা রুপোর পাশাপাশি আমার পানপাত্রটি, সেই রুপোর পানপাত্রটিও সেই ছোটো ছেলেটির বস্তার মুখে রেখে দাও।” আর যোষেফ যেমনটি বললেন, তিনি তেমনটিই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কনিষ্ঠের ছালার মুখে তাহার শস্যক্রয়ের টাকার সহিত আমার বাটি অর্থাৎ রৌপ্যের বাটি রাখ। তখন সে যোষেফের উক্ত কথানুসারে কার্য্য করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কনিষ্ঠের ছালার মুখে তাহার শস্য ক্রয়ের টাকার সহিত আমার বাটি অর্থাৎ রৌপ্যের বাটি রাখ। তখন সে যোষেফের উক্ত কথানুসারে কার্য করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সবচেয়ে ছোট তার বস্তার মুখে আমার রূপার বাটিটা আর শস্যের জন্য তার দেওয়া টাকাও দিয়ে দিয়ো।” যোষেফ তাকে যা করতে বললেন সে তা-ই করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সবচেয়ে ছোট তার বস্তার মুখে আমার রূপার পেয়ালাটা আর শস্যের জন্য তার দেওয়া টাকাও দিয়ে দিয়ো।” ইউসুফ তাকে যা করতে বললেন সে তা-ই করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর এদের ছোট ভাইয়ের বস্তার মুখে তার শস্য কেনার টাকার সঙ্গে আমার রূপোর পানপাত্রটিও রেখে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ছোট ভাইয়ের বস্তায় তার টাকাটা রেখো এবং তার সঙ্গে আমার বিশেষ রূপোর পেয়ালাটাও রেখো|” ভৃত্যরা যোষেফের কথা মত কাজ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কনিষ্ঠের থলের মুখে তার শস্য কেনার টাকার সঙ্গে আমার বাটি অর্থাৎ রূপার বাটি রাখ। তখন সে যোষেফের বলা কথানুসারে কাজ করল।