Genesis 44:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা মালিককে জবাবে বলেছিলাম, আমাদের বৃদ্ধ পিতা আছেন এবং তাঁর বৃদ্ধাবস্থার একটি কনিষ্ঠ পুত্র আছে; তার সহোদরের মৃত্যু হয়েছে; সে-ই মাত্র তার মায়ের অবশিষ্ট পুত্র; তার পিতা তাকে স্নেহ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমরা তাঁকে উত্তর দিয়েছিলাম, ‘আমাদের বৃদ্ধ বাবা আছেন, এবং তাঁর বৃদ্ধাবস্থায় জন্মানো তাঁর এক ছোটো ছেলেও আছে। তার দাদা মারা গিয়েছে, এবং তার মায়ের একমাত্র সন্তানরূপে সেই বেঁচে আছে, এবং তার বাবা তাকে ভালোবাসেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা প্রভুকে উত্তর করিয়াছিলাম, আমাদের বৃদ্ধ পিতা আছেন, এবং তাঁহার বৃদ্ধাবস্থার এক কনিষ্ঠ পুত্র আছে; তাহার সহোদর মরিয়াছে; সেইমাত্র তাহার মাতার অবশিষ্ট পুত্র; এবং তাহার পিতা তাহাকে স্নেহ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা প্রভুকে উত্তর করিয়াছিলাম, আমাদের বৃদ্ধ পিতা আছেন, এবং তাঁহার বৃদ্ধাবস্থার এক কনিষ্ঠ পুত্র আছে; তাহার সহোদর মরিয়াছে; সে-ই মাত্র তাহার মাতার অবশিষ্ট পুত্র; এবং তাহার পিতা তাহাকে স্নেহ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে আমরা হুজুরকে বলেছিলাম, ‘আমাদের বুড়ো বাবা বেঁচে আছেন এবং তাঁর বুড়ো বয়সের একটি ছেলে আছে। তার ভাই মারা গেছে, আর একই মায়ের সন্তান হিসাবে এখন সে একাই কেবল পড়ে আছে। তাই তার বাবা তাকে খুব ভালবাসেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে আমরা হুজুরকে বলেছিলাম, ‘আমাদের বুড়ো পিতা বেঁচে আছেন এবং তাঁর বুড়ো বয়সের একটি ছেলে আছে। তার ভাই মারা গেছে, আর একই মায়ের সন্তান হিসাবে এখন সে একাই কেবল পড়ে আছে। তাই তার বাবা তাকে খুব ভালবাসেন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা আপনাকে বলেছিলাম যে আমাদের বৃদ্ধ পিতা এবং তাঁর বৃদ্ধবয়সের একটি ছোট পুত্র আছে। সে সর্ব কনিষ্ঠ। তার সহোদর মারা গেছে, সে-ই এখন তার মাতার একমাত্র পুত্র। আর আমাদের পিতা তাকে খুবই স্নেহ করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা আপনাকে উত্তর দিয়েছিলাম, ‘আমাদের এক পিতা আছেন, তিনি বৃদ্ধ| আমাদের এক ছোট ভাই রয়েছে| আমাদের পিতা তাকে ভালবাসেন কারণ সে তার বৃদ্ধ বয়সের সন্তান| আর সেই ছোট ভাইয়ের নিজের এক ভাই মারা গেছে| তাই তার মায়ের পুত্রদের মধ্যে একমাত্র সেই বেঁচে আছে এবং তার পিতা তাকে খুব ভালবাসেন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা প্রভুকে উত্তর করেছিলাম, “আমাদের বৃদ্ধ বাবা আছেন এবং তাঁর বৃদ্ধ অবস্থায় এক ছোট ছেলে আছে; তার ভাই মারা গিয়েছে; সেই একমাত্র তার মায়ের অবশিষ্ট ছেলে এবং তার বাবা তাকে ভালবাসেন।”