Genesis 44:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আপনি এই গোলামদেরকে বলেছিলেন, সেই ছোট ভাইটি তোমাদের সঙ্গে না আসলে তোমরা আমার মুখ আর দেখতে পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আপনি আপনার দাসদের বলেছিলেন, ‘তোমাদের ছোটো ভাই যতক্ষণ না তোমাদের সঙ্গে আসছে, তোমরা আর আমার মুখদর্শন করবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আপনি এই দাসদিগকে বলিয়াছিলেন, সেই ছোট ভাইটী তোমাদের সঙ্গে না আসিলে তোমরা আমার মুখ আর দেখিতে পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আপনি এই দাসদিগকে বলিয়াছিলেন, সেই ছোট ভাইটি তোমাদের সঙ্গে না আসিলে তোমরা আমার মুখ আর দেখিতে পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আপনি আপনার দাসদের বলেছিলেন, ‘তোমাদের ছোট ভাইকে সংগে করে না আনলে তোমরা আর আমার সামনে আসবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আপনি আপনার গোলামদের বলেছিলেন, ‘তোমাদের ছোট ভাইকে সংগে করে না আনলে তোমরা আর আমার সামনে আসবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি তখন এ দাসদের বলেছিলেন, ছোট ভাইকে সঙ্গে নিয়ে না এলে তোমরা আমার দেখা পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আপনি আমাদের বললেন, ‘তোমাদের অবশ্যই সেই ভাইকে আনতে হবে নতুবা আমি শস্য বিক্রি করব না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে আপনি এই দাসদেরকে বলেছিলেন, সেই ছোট ভাইটি তোমাদের সঙ্গে না আসলে তোমরা আমার মুখ আর দেখতে পাবে না।